জুমবাংলা ডেস্ক : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে পৌনে এক কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি ও একটি পিকআপ জব্দ করা হয়েছে। এসময় লিমন সিমসাং (৩৫) নামের এক যুবককে আটক করেছে বিজিবি।

sherpur

Advertisement

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী ছোট গজনী এলাকা থেকে তাকে আটক করা হয়। লিমন ছোট গজনী গ্রামের মৃত অনীল মারাকের ছেলে।

সন্ধ্যায় ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে।

যাত্রাপথে নিরাপদ থাকার আমল

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ ৩৯ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান, উদ্ধার শাড়ি ও পিকআপসহ আটক যুবককে ঝিনাইগাতী থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.