Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ মানিকগঞ্জের সাত ওসি মানিকগঞ্জেই বদলি, প্রার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া
ঢাকা বিভাগীয় সংবাদ

মানিকগঞ্জের সাত ওসি মানিকগঞ্জেই বদলি, প্রার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া

By Saiful IslamDecember 8, 20232 Mins Read

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে পুলিশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পর্যায়ক্রমে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এরপর গতকাল বৃহস্পতিবার সারাদেশের ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির প্রস্তাব অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। বদলির আদেশপ্রাপ্ত এসব ওসিদের অধিকাংশই একই জেলাতে শুধুমাত্র ভিন্ন থানায় বদলি করা হয়েছে।

মানিকগঞ্জের সাত ওসি মানিকগঞ্জেই বদলি, প্রার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া

Advertisement

বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্স এর অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এরমধ্যে মানিকগঞ্জের সাত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারাও (ওসি) রয়েছেন। প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, মানিকগঞ্জের শিবালয় থানার ওসি শাহ নূর এ আলমকে হরিরামপুর থানায়, ঘিওর থানার ওসি মো: আমিনুর রহমানকে সিংগাইর থানায়, দৌলতপুর থানার ওসি শফিকুল ইসলাম মোল্যাকে সাটুরিয়া থানায়, সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলামকে মানিকগঞ্জ সদর থানায়, হরিরামপুর থানার ওসি সুমন কুমার আদিত্যকে দৌলতপুর থানায়, মানিকগঞ্জ সদর থানার ওসি মো: আব্দুর রউফ সরকারকে শিবালয় থানায় এবং সাটুরিয়া থানার সুকুমার বিশ্বাসকে ঘিওর থানায় বদলি করা হয়।

একই জেলার ভিন্ন থানায় ওসিদের বদলির আদেশের পর দ্বাদশ সংসদ নির্বাচনের প্রার্থী ও ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

মানিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম বলেন, নির্বাচন কমিশন চাইলে প্রশাসনের লোকজনকে বদলি না করেও সুষ্ঠু নির্বাচন করতে পারতেন। যাদেরকে বদলি করা হলো তারা চাইলে অল্প সময়ের মধ্যেই তো যোগাযোগ করে প্রভাবিত হতে পারবে। তবে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন যেহেতু এই পদক্ষেপ নিয়েছে, তাই এটাকে খারাপভাবে দেখার সুযোগ নেই। এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ।

ওসিদের একই জেলায় বদলির বিষয়ে গণফোরামের কেন্দ্রীয় সভাপতি ও মানিকগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ মফিজুল ইসলাম খান কামাল বলেন, একই জেলার ভিন্ন থানায় ওসিদের বদলির বিষয়টি ফেয়ার হয়নি, এটা সম্পূর্ণ লোক দেখানো। বদলি যেহেতু করলোই, তাহলে আরেকটু ভালোভাবে করতে পারতো।

মানিকগঞ্জ-৩ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী (বাছাইয়ে মনোনয়নপত্র বাতিলের পর আপীলকারী) এ্যাডভোকেট হাসান সাইদ বলেন, এটা এক ধরনের মগজধোলাই। এক জেলার ভিন্ন থানায় বদলি তেমন ফলপ্রসু হবেনা। এক জেলা থেকে আরেক জেলায় বদলি করলে হয়তো কিছুটা কাজে আসতো।

মানিকগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মমতাজ বেগম বলেন, নির্বাচন যাতে ভালো হয় নির্বাচন কমিশন সেটাই করেছে। এটা নির্বাচন কমিশনের একটা প্রক্রিয়া। যেহেতু জেলার মধ্যেই বদলি হয়েছে, তাই অতটা সমস্যা হবে না।

মানিকগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন মাহমুদ জাহিদ বলেন, একই জেলায় বদলির ফলে প্রভাবিত হওয়া অস্বাভাবিক নয়।

এ বিষয়ে সুশানের জন্য নাগরিক (সুজন) এর মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম বিশ্বাস বলেন, ইলেকশন কমিশন যে উদ্দেশ্যে এই বদলি করেছে, জেলার অভ্যন্তরে বদলির ফলে সেই লক্ষ্যের বাস্তবায়ন হবেনা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026
গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

July 22, 2026
মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

July 22, 2026

Latest News

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa