Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ এসআইপুত্রের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক ও গর্ভপাতের অভিযোগ
ঢাকা বিভাগীয় সংবাদ

এসআইপুত্রের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক ও গর্ভপাতের অভিযোগ

By Saiful IslamJune 17, 20262 Mins Read

সাইফুল ইসলাম : মানিকগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন এবং পরে চাপ প্রয়োগ করে গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী মানিকগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Manikganj

অভিযুক্তের নাম হাসিবুর রহমান সাকিব (২২)। তিনি মানিকগঞ্জ সদর থানায় কর্মরত উপপরিদর্শক মাসুদ মুন্সীর ছেলে এবং শহরের খালপাড় এলাকার বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে হাসিবুর রহমান সাকিবের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের ধারাবাহিকতায় বিয়ের আশ্বাস দিয়ে সাকিব ওই তরুণীর সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেন এবং একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

Advertisement

পরে ওই তরুণী গর্ভধারণ করলে সাকিব তাকে গর্ভপাত করানোর জন্য চাপ দেন। একই সঙ্গে বিয়ের আশ্বাস অব্যাহত রাখায় তার কথায় বিশ্বাস করে তরুণী গর্ভপাত করতে বাধ্য হন বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, গর্ভপাতের পর থেকেই সাকিব তাকে এড়িয়ে চলতে শুরু করেন এবং পরবর্তীতে বিয়ে করতে অস্বীকৃতি জানান।

এদিকে অভিযোগ দায়েরের পর অভিযুক্তের বাবা এসআই মাসুদ মুন্সী ভুক্তভোগীর বাড়িতে গিয়ে বিষয়টি মীমাংসার জন্য চাপ প্রয়োগ ও হুমকি দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। অভিযোগ জমা দেওয়ার দুই দিন পার হলেও পুলিশ এখনো কোনো আইনগত পদক্ষেপ নেয়নি বলে জানা গেছে।

ভুক্তভোগী তরুণী বলেন, “আমার কাছে ঘটনার পর্যাপ্ত তথ্য-প্রমাণ রয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

তবে অভিযোগ অস্বীকার না করে হাসিবুর রহমান সাকিব বলেন, “গতকাল বিষয়টি সমাধান করা হয়েছে। আজ পারিবারিকভাবে মীমাংসা করা হবে।”

অভিযুক্তের বাবা এসআই মাসুদ মুন্সী বলেন, “মেয়েটি আমার ছেলের এক বন্ধুর ছোট বোন। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, বিষয়টি আমি আগে জানতাম না। সম্প্রতি বিষয়টি জানতে পেরেছি।”

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
Related Posts

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

September 14, 2026
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026

Latest News

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa