Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শাহজাহান ওমরের প্রধান প্রতিদ্বন্দ্বী
বরিশাল বিভাগীয় সংবাদ

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শাহজাহান ওমরের প্রধান প্রতিদ্বন্দ্বী

By Saiful IslamDecember 27, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমরের প্রধান প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী এম মনিরুজ্জামান মনির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে রাজাপুর উপজেলার মুক্তিযোদ্ধা কনভেনশন সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শাহজাহান ওমরের প্রধান প্রতিদ্বন্দ্বী

Advertisement

সংবাদ সম্মেলনে মনিরুজ্জামান বলেন, ‘আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনের একজন স্বতন্ত্র প্রার্থী। আমার মার্কা ঈগল। আজ আমি আমার ব্যক্তিগত কারণে স্বজ্ঞানে, স্বেচ্ছায় নির্বাচন থেকে সরিয়ে দাঁড়াচ্ছি। সাথে সাথে আমার শুভাকাঙ্ক্ষী ও সম্মানিত ভোটারদের অনুরোধ জানাচ্ছি সবাই আগামী ৭ তারিখের নির্বাচনে অবশ্যই কেন্দ্রে যাবেন এবং শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দেবেন। আগামী দিনে শেখ হাসিনাকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়তা করবেন।’

মনিরুজ্জামান আরও বলেন, ‘আমার মনোনয়নপত্র দাখিল থেকে শুরু করে এখন পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা যে উল্লাস ও ভালোবাসা দেখিয়েছেন এতে আপনাদের কাছে চিরঋণী। আমি সবসময় ভেবেছি রাজাপুর ও কাঁঠালিয়ার মানুষ ও আওয়ামী লীগের নেতাকর্মীরাই আমার পরিবার। তাইতো আমি মৃত্যুকে উপেক্ষা করে আমার সন্তান, স্ত্রী ও মাকে ঢাকাতে রেখে মহামারি করোনার সময়ও আপনাদের দ্বারে গিয়ে সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করেছি।’

নিজের শরীরে আওয়ামী লীগের রক্ত দাবি করে তিনি বলেন, এই রক্ত কখনো বেইমানি শেখায়নি, এই রক্ত শিখিয়েছে জনপদের ত্যাগী, নির্যাতিত আওয়ামী লীগ পরিবারের অধিকার আদায়ে কথা বলার। রাজনীতি আমার নেশা ও পেশা। এই রাজনীতি করেই আমার পথ চলতে হবে। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শকে লালন করেই আগামী দিনের পথ চলা। কখনো নেত্রীর সিদ্ধান্তকে উপেক্ষা করে নৌকার বিপক্ষে ছিলাম না, ভবিষ্যতেও থাকব না।

নৌকার আলোচিত প্রার্থী শাহজাহান ওমরকে সমর্থন দিয়েছেন কি না জানতে চাইলে মনিরুজ্জামান মনির বলেন, ‘আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি, কাউকে সমর্থন করে না।’ সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির ও রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ এইচ এম খায়রুল আলম সরফরাজসহ কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

June 29, 2026
প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

June 29, 2026
সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

June 29, 2026

Latest News

আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

সেন্টমার্টিন

সেন্টমার্টিনে ৬ হাজার কুকুরের রাজত্ব, আতঙ্কে দ্বীপবাসী

Manikganj

মানিকগঞ্জে কবরস্থান ভরাটের নামে নদীপাড়ের মাটি লুট!

Narayan

বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বসবাস, ব্যবসার আড়ালে নারী পাচারের অভিযোগ!

সাপ

বরিশালে এসির ভেতরে সাপের আস্তানা, উদ্ধার হলো ৪টি সাপ

Girl

পুকুরে ভাসছিল ৮ মাসের সন্তান, পাড়ে বসে ছিলেন মা

শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa