স্পোর্টস ডেস্ক: সাকিব আল হাসান আছেন এখন দক্ষিণ আফ্রিকায়। খেলছেন দেশের হয়ে। কিন্তু বাংলাদেশে থাকা তার পরিবার ভালো নেই।

বিশ্বসেরা এ অলরাউন্ডারের মা, ছেলে ও দুই মেয়ে অসুস্থ। চারজনেরই চিকিৎসা চলছে হাসপাতালে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের।

নিউমোনিয়ায় ভুগছেন সাকিবের ছেলে আইজাহ আল হাসান ও মেজো মেয়ে ইরাম হাসান। আর বড় মেয়ে আলাইনা হাসান ঠান্ডা জ্বরে আক্রান্ত।

সাকিবের পরিবার সূত্রে জানা যায়, সাকিবের মা হৃদরোগে ভুগছেন। হঠাৎ করে বেশি অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেয়া হয়েছে। শারীরিক অবস্থার উন্নতি হলেও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি।

জানা গেছে, সাকিবের শাশুড়ি ক্যান্সারে আক্রান্ত। তিনি চিকিৎসা নিচ্ছেন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)।

Advertisement

সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রে থাকেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। গত ফেব্রুয়ারিতে শেষ হওয়া বিপিএলের সময় দেশে আসেন তারা।

মানসিক ও শারীরিক অবসাদের জন‍্য খেলা উপভোগ করছেন না বলে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে চাননি সাকিব। তবে কয়েক দিনের নাটকীয়তার পর সিদ্ধান্ত পাল্টে শেষ পর্যন্ত খেলার সিদ্ধান্ত নেন। দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে দেশের প্রথম জয়ে হন ম‍্যাচ সেরা।

এখন পরিবার যে অবস্থায় আছে তাতে খেলা চালিয়ে যাওয়া খুব কঠিন ভালো করেই বুঝতে পারছেন দলের সঙ্গে থাকা নির্বাচক বাশার। তিনি জানান, ইচ্ছে করলে পরিবারের পাশে থাকতে দেশে ফিরে যেতে পারেন সাকিব।

“ও এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। ঢাকাতে নিয়মিত খবর রাখছে। কি সিদ্ধান্ত নেবে সেটা পুরোপুরি নির্ভর করছে ঢাকার পরিস্থিতির উপর। এখনও সাকিবের যাওয়া নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সোমবার সকালে ঢাকার অবস্থা বুঝে সিদ্ধান্ত নেবে সাকিব।”

বাঁহাতি অলরাউন্ডারের পরিবারের কঠিন এই সময়ে বিসিবি পাশে থাকবে। হাবিবুল জানান, এই পরিস্থিতিতে সিদ্ধান্তের ভার তার উপরই ছেড়ে দিয়েছেন তারা।

পরিবারের এমন খারাপ সময়ে সাকিব এখনই দেশে ফিরবেন কি না সেটা অবশ্য জানা যায়নি।

তাসকিনকে আইপিএলে খেলার প্রস্তাব, মানতে হবে যে শর্ত

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.