Advertisement

ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর মধ্যে অবশেষে প্রকাশ পেল ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমার টিজার। বৃহস্পতিবার প্রকাশিত ১ মিনিট ২৯ সেকেন্ডের এই টিজারকে নির্মাতারা ‘প্রিব্লাস্ট’ হিসেবে উল্লেখ করেছেন।

শাকিব খান

টিজারে গ্যাংস্টারের চরিত্রে হাজির হয়েছেন ঢালিউড তারকা শাকিব খান। লম্বা বাদামি চুল ও দাড়িতে ভিন্ন এক লুকে দেখা গেছে তাকে। দুই হাতে বন্দুক চালানো, শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়া এবং তীব্র অ্যাকশন দৃশ্যে প্রতিপক্ষকে মোকাবিলা করতে দেখা যায় তাকে।

টিজারে শাকিবের আরেকটি লুকে একঝলক দেখা গেছে, যেখানে তার চুল ছোট। তার পাশাপাশি বলিউডের বাঙালি অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যকে বিশেষভাবে উপস্থাপন করা হয়েছে। এছাড়া একঝলক দেখা গেছে তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডুকেও।

টিজারের শেষদিকে শাকিব খানের কণ্ঠে একটি সংলাপ শোনা যায়, ‘আমার সাথে যে ধান্ধা করবে, তার জন্য মিষ্টি আর আমার শত্রুর সঙ্গে যে ধান্ধা করবে, তার জন্য বুলেটের বৃষ্টি।’

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

নব্বইয়ের দশকের পটভূমিতে সিনেমাটি নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, মাহমুদুল ইসলাম মিঠু, শরীফ সিরাজ, লোকনাথ দে, পিয়ান সরকার ও মৃত্যুঞ্জয় ভট্টাচার্যসহ আরও অনেকে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Rithe Rose serves as a Sub Editor at the iNews Desk, supporting daily news operations with a strong focus on accuracy, clarity, and editorial consistency. In this role, Rithe edits and refines news copy, verifies facts, sharpens headlines, and ensures stories align with newsroom standards and ethical guidelines. With a keen eye for detail and deadlines, Rithe collaborates closely with reporters and editors to maintain quality control across breaking and developing stories, helping deliver timely and reliable news to readers.