Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ শামীম ওসমানকে গ্রেফতারের দাবি!
ঢাকা বিভাগীয় সংবাদ

শামীম ওসমানকে গ্রেফতারের দাবি!

By Saiful IslamMay 9, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে গ্রেফতারের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা। রোববার (৮ মে) সন্ধ্যায় নগরীর আলী আহাম্মদ চুনকা পাঠাগার ও মিলনায়তনে উপস্থিত বক্তারা এ দাবি জানায়। মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকী হত্যার ১১০ মাস উপলক্ষে প্রতিমাসের ন্যায় আলোক প্রজ্জ্বলন কর্মসূচীর আয়োজন করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ।
শামীম ওসমানকে গ্রেফতারের দাবি!

Advertisement

কবি ও সাংবাদিক হালিম আজাদ বলেন, ‘ত্বকীকে হত্যা করার জন্য শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান মুখ্য ভূমিকা পালন করেছে। শামীম ওসমান তার ভাতিজাকে নির্দেশ দিয়েছিলেন বলে আমরা জানতে পেরেছিলাম। শুধু তার ভাতিজাকে গ্রেফতার করলে হবে না, শামীম ওসমানকে গ্রেফতার করতে হবে। শামীম ওসমানকে গ্রেফতার করে যদি আদালতে নেওয়া হয় তাহলে ত্বকী হত্যার সমস্ত ঘটনা বের হয়ে আসবে।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খবরের পাতার সম্পাদক এড. মাহাবুবুর রহমান মাসুম বলেন, ত্বকীর খুনিরা নারায়ণগঞ্জ শহর দাপিয়ে বেড়াচ্ছে। ত্বকীর খুনের নির্দেশদাতা শামীম ওসমানকে গ্রেফতার করতে হবে। খুনিরা খুনি, তাদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। আমাদের বোমা হামলা ও হুমকি ধামকি দিয়ে থামানো যাবে না। আমরা ত্বকী হত্যার বিচার চাই। ত্বকী হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা বাড়িতে যাব না। নারায়ণগঞ্জকে শান্তিময় করতে হবে। ওই ওসমান পরিবারকে নারায়ণগঞ্জ থেকে বিদায় করতে হবে।

নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেন, ত্বকী হত্যার নয় বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত অভিযোগপত্রটি আদালতে পেশ করা হয় নাই। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, ত্বকীকে কী হত্যা করা হয়েছে, না হয় নাই? হত্যা করা হলে বিচার করতে এত দ্বিধা কেন? স্পষ্ট করে যদি বলে দেন দলীয় কেউ অপরাধ করলে, হত্যা করলে তার বিচার হবে না- তাহলে আমরা আর বিচার চাইবো না, অন্য পথ ধরবো। আপনি বলেন শিশু হত্যাকারীরা ঘৃণ্যজীব- আবার ত্বকীর ঘাতকদের পুরস্কৃত করেন। সংবিধান বলছে, রাষ্ট্রের চোখে সকল নাগরিক সমান। তাদের নিরাপত্তা দেয়া, বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার শপথ করে ক্ষমতা গ্রহণ করেছেন। তা হলে পদে পদে তা লঙ্ঘিত হবে কেন?

তিনি বলেন, দেশে বিচারব্যবস্থা স্বাধীন হলে একটি হত্যার বিচারের অভিযোগপত্র তৈরী হয়েও তা নয় বছর আটকে থাকে না। প্রধানমন্ত্রী বুঝতে পারেন না- তাদের অপরাধটা কী। জনগণ কেন তাদের ক্ষমতা থেকে সরাতে চান। আপনারা আয়নার সামনে দাঁড়াতে ভয় পান। আয়নার সামনে ঠিকই দাঁড়ালে বুঝতে পারতেন। নিজেদের ভয়ানক রূপটি দেখতে পেতেন। আমরা এ বৈষম্যমূলক, গণবিরোধী বিচারব্যবস্থার পরিবর্তন চাই। সংবিধানে উল্লেখিত জনগণের অধিকারগুলোর বাস্তবায়ন চাই। সাগর-রুনী, তনুসহ নারায়ণগঞ্জে সংঘটিত সকল হত্যার বিচার চাই।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়ের সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন খেলাঘর নারায়ণগঞ্জ জেলার সভাপতি রথীন চক্রবর্তী, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি এড. জিয়াউল ইসলাম কাজল, সিপিবি জেলা সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক এড. আওলাদ হোসেন, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়ক তরিকুল সুজন সামাজিক সংগঠন সমমনার সাধারণ সম্পাদক গোবিন্দ সাহা প্রমূখ।

দুষ্কৃতকারীদের গণপিটুনি দিয়ে মেরে ফেলতে বললেন এমপি!

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ডিসি সারওয়ার

শাহজালাল মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

June 23, 2026
যুবলীগের নেতা আটক

খিলক্ষেতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা আটক

June 23, 2026
Baba Ma

মেয়েদের সম্পত্তি লিখে দিয়ে বিপাকে বৃদ্ধ মা-বাবা

June 23, 2026

Latest News

ডিসি সারওয়ার

শাহজালাল মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

যুবলীগের নেতা আটক

খিলক্ষেতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা আটক

Baba Ma

মেয়েদের সম্পত্তি লিখে দিয়ে বিপাকে বৃদ্ধ মা-বাবা

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

কুমির

খানজাহান আলীর দিঘির সেই কুমির ১৯ দিন ধরে কিছুই খাচ্ছে না

শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa