জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘চারিদিকে গভীর ষড়যন্ত্র চলছে। হজ শেষে দেশে ফিরে মাঠে নামবো। তরুণ ও যুবকদের সাথে নিয়ে কাজ করবো। ড্রেনেজ ব্যবস্থার জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ এসেছে। বর্ষা মৌসুম শেষে কাজ ধরা হলে জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে।’

শামীম ওসমান
ফাইল ছবি
Advertisement

বৃহস্পতিবার (২৩ জুন) ফতুল্লার পাগলা বাজার বহুমুখী ব্যবসায়ী সমিতির ২৫তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পাগলা বাজারস্থ প্রধান সড়কে ওই সভা অনুষ্ঠিত হয়।

শামীম ওসমান আরো বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন আর আওয়ামী লীগের সম্পদ নয়, তিনি এখন বাংলাদেশের সম্পদ। গোটা বিশ্বে তিনি বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।

তিনি আরো বলেন, ‘মানুষ চায় শান্তিতে ঘুমোতে। কেউ মানুষের শান্তিতে ব্যাঘাত ঘটাবে, চাঁদাবাজি করবে, ইট-বালু, সিমেন্ট কিনতে জোর করবে, এটা আমি বরদাশত করবো না। এসব ক্ষেত্রে কোনো ছাড় হবে না। দেশের অন্যতম সেরা পুলিশ অফিসারকে আমরা ফতুল্লা মডেল থানায় পেয়েছি৷

পাগলা বাজার বহুমুখী ব্যবসায়ী সমিতি সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, ফতুল্লা থানার অফিসার ইনচার্জ রিজাউল হক দীপু, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী চেয়ারম্যান, ফতুল্লা থানা আওয়ামী লীগের সহসভাপতি মঞ্জুরুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী জসিম উদ্দিন, জেলা শ্রমিক লীগের প্রস্তাবিত কমিটির সহসভাপতি সিকদার মো. হক, ফতুল্লা থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান পিন্টু, কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর হোসেন মীরু প্রমুখ।

পদ্মা সেতু উদ্বোধন: সড়ক, নৌ ও আকাশ পথে নজিরবিহীন নিরাপত্তা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.