Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home বিভাগীয় সংবাদ শার্শায় কেমিক্যাল দিয়ে আম পাকানোর মহোৎসব চলছে
খুলনা বিভাগীয় সংবাদ

শার্শায় কেমিক্যাল দিয়ে আম পাকানোর মহোৎসব চলছে

By Shamim RezaMay 20, 2023, 4:15 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : যশোরের দক্ষিণের শার্শা উপজেলার ও সাতক্ষীরার কলারোয়া উপজেলার শেষ সীমান্ত বাগআঁচড়ার বেলতলা আমের সর্ববৃহৎ বাজার। প্রতিবছরের ন্যায় চলতি মৌসুমে আমের ব্যাপক বেচাকেনা হলেও প্রতিটা আমের গোডাউনে ভারতীয় ট্যাগপন নামের রাসায়নিক কেমিক্যাল দিয়ে আম পাকানোর উৎসব চলছে।

আম

আর এসব রাসায়নিক কেমিক্যাল দিয়ে পাকানো আম খেয়ে স্বাস্থ্যের মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে সাধারণ ভোক্তারা।

জানা যায়, শার্শা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আম সংরক্ষণ ও বাজারজাতকরণের দিন ধার্য করা হয় বিভিন্ন নির্দিষ্ট তারিখে। কোন প্রকার কার্বাইড ও রাসায়নিক কেমিক্যাল স্প্রে দিয়ে আম পাকানো যাবে না, এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

কিন্তু এক শ্রেণীর অসাধু আম ব্যবসায়ী বেশি লাভের আশায় নির্দেশনা অমান্য করে কৃত্রিম উপায়ে আম পাকিয়ে বাজারজাত করছে। বিকালে স্প্রে করলেই পরের দিন সকাল হওয়ার সাথে সাথে আম গায়ে রং দ্রুত পাল্টিয়ে পাকা আমে পরিণত হচ্ছে। এতে করে আমের প্রকৃত স্বাদ এবং মান নষ্ট হচ্ছে, একই সঙ্গে ভোক্তারা ব্যাপকভাবে প্রতারণার শিকার হচ্ছেন।

উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, যশোর তথা দক্ষিণাঞ্চলের বাগআঁচড়া বেলতলা বাজারে বিক্রিকৃত আমের সুনাম রয়েছে দেশ এবং বিদেশে। কিন্তু কেমিক্যাল দিয়ে আম পাকানোর মহোৎসবের কারণে সেই সুনাম আজ নষ্ট হতে চলেছে। বিদেশে আম রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ সরকার এ খাত থেকে প্রতিবছর অনেক টাকা রাজস্ব আয় করে থাকে, এতে অর্থনৈতিকভাবে দেশ লাভবান হয়। এবছর বিষমুক্ত আম সরবরাহ না করা গেলে বিদেশে রপ্তানির ক্ষেত্রে কিছুটা অনিশ্চিতার মুখে পড়তে পারে।

এসব অনিয়মের বিষয়ে আম বেপারী জিনারুলের কাছে জানতে চাইলে তিনি জানান, স্প্রে করার জন্য তো প্রশাসনকে টাকা দিয়েছি। আর বেপারী জালাল উদ্দিন জানান, সব ঘরেই তো স্প্রে দিয়ে আম পাকাচ্ছে, সবাই যেভাবে পাকাচ্ছে আমিও সেইভাবে আম পাকাচ্ছি।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আরএমও) লক্ষিনদার বলেন, আম পাকানোর জন্য সরকার নির্ধারিত স্প্রে ছাড়া অন্য যে সব কেমিক্যাল দিয়ে আম পাকানো হবে তা অবশ্যই মানব দেহের জন্য চরম ঝুঁকিপূর্ণ।

সেনেটারী ইন্সপেক্টর শেফালী খাতুন বলেন, আম কেনাবেচা শুরু হয়েছে আমি এখনও জানিনা। তবে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবে এমন কোন বিষয় সামনে আসলে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ মণ্ডল জানান, বাজার মনিটরিং করছি। অসাধু ব্যবসায়ীরা যদি বিষাক্ত কেমিক্যাল দিয়ে আম পাকানোর চেষ্টা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বক্স অফিসে রাজত্ব চলছে ‘দ্য কেরালা স্টোরি’র

এ বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল জানান, প্রতি বছরের ন্যায় এবারও আম বাজারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন অনিয়ম তদারকি করছে। কোন রকম বাজারে চাঁদাবাজদের প্রশ্রয় দেওয়া হবে না। পাশাপাশি কোন অসাধু ব্যবসায়ী যদি আমে বিষাক্ত কেমিক্যাল স্প্রে করে তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at ZoomBangla iNews, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
শিশু

দেড় বছরের সন্তানকে নৃশংসভাবে হত্যা করলেন মা

May 22, 2026, 2:22 PM Asia/Dhaka
বিএনপি অফিসে

বিএনপি অফিসে ঢুকে যুবদল নেতাসহ দুজনকে গুলি

May 22, 2026, 12:24 AM Asia/Dhaka
বিদ্যুৎ থাকবে না

শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

May 21, 2026, 11:27 PM Asia/Dhaka
Latest News
শিশু

দেড় বছরের সন্তানকে নৃশংসভাবে হত্যা করলেন মা

বিএনপি অফিসে

বিএনপি অফিসে ঢুকে যুবদল নেতাসহ দুজনকে গুলি

বিদ্যুৎ থাকবে না

শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Madrasha

মাদ্রাসায় শিশুর ঝুলন্ত মরদেহ: ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শিক্ষার্থী রিমান্ডে

চাঁদাবাজ মামুন

ভিক্ষুক থেকে ফল ব্যবসায়ী—কারও রেহাই ছিল না, খিলক্ষেতে আটক চিহ্নিত চাঁদাবাজ মামুন

ইয়াবা

৪০ হাজার পিস ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী আটক

Shamim

মাদক ও চোরাচালান উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই শামীম আল মামুন

কিশোরী

গভীর রাতে অসহায় কিশোরী, সহযোগিতা করেনি থানা

Teaher

কাঠ দিয়ে আঘাতের পর শ্বাসরোধে গৃহশিক্ষিকা মরিয়মকে হত্যা করেন সুমি

বেরোবি ছাত্রদলের স্মারকলিপি

তিন দফা দাবিতে বেরোবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp