Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক এবার হজের খুতবা দেবেন শায়খ মাহের মুআইকিলি
আন্তর্জাতিক

এবার হজের খুতবা দেবেন শায়খ মাহের মুআইকিলি

By Tarek Hasanমে 28, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের মক্কায় অবস্থিত মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ ড. মাহের আল মুয়াইকিলি চলতি বছরের হজ মৌসুমে হজের খুতবা দেবেন। আরাফার ময়দানে অবস্থিত মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেবেন তিনি। সবসময় সহজ ভাষায় এবং সিরাতুন্নবির (সা.)-এর উদ্ধৃতি দিয়ে সব বিষয়ে খুতবার জন্য শায়খ মাহের মুআইকিলি বিখ্যাত।

 শায়খ মাহের মুআইকিলি

Advertisement

সোমবার (২৭ মে) মসজিদুল হারামভিত্তিক ভেরিফায়েড ফেসবুক পেইজ ইনসাইট দ্য হারামাইন থেকে এ তথ্য জানানো হয়েছে।

ফেসবুক পোস্টে জানানো হয়েছে, হারামাইন কর্তৃপক্ষ মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ মাহের আল মুয়াইকিলিকে এ বছর মসজিদে নামিরায় হজের খুতবার জন্য নিযুক্ত করেছেন।

সম্প্রতি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এক রাজকীয় ফরমানে তাকে আরাফাতের মহান দিনে খুতবা দেওয়ার জন্য অনুমোদন দেন।

গত হজ মৌসুমে হজের খুতবা দিয়েছিলেন সৌদি আরবের সিনিয়র উলামা কাউন্সিলের সদস্য শায়খ ড. ইউসুফ বিন মুহাম্মদ বিন সাঈদ। তার সঙ্গে খুতবা প্রদানের সহযোগী হিসেবে রাখা হয়েছিল শায়খ মাহির আল মুয়াইকিলিকে।

কোনো কারণে শায়খ ড. ইউসুফ বিন মুহাম্মদ বিন সাঈদ খুতবা দিতে না পারলে শায়খ মাহির আল মুয়াইকিলির খুতবা দেওয়ার কথা ছিল।

৯ জিলহজ মসজিদে নামিরাহ থেকে হজের মুল খুতবা আরবিতে দেওয়া হবে। সৌদি আরবের সরকারি ওয়েবসাইট থেকে লাইভ অনুবাদ সম্প্রচার করা হবে। এ বছরও প্রতিবারের মতো বাংলাসহ ইংরেজি, ফরাসি, মালয়, উর্দু, ফার্সি, রুশ, চীনা, তুর্কি, হাউসা, স্প্যানিশ, হিন্দি, তামিল ও সোয়াহিলি মোট ১৪ ভাষায় হজের খুতবা অনুবাদ করা হবে।

আরাফা প্রাঙ্গণে অবস্থিত মসজিদে নামিরাহর এই স্থানে মহানবী মুহাম্মদ (সা.) প্রদত্ত খুতবাটি বিদায় হজের ভাষণ নামে পরিচিত। ঐতিহাসিক ওই ভাষণে তিনি ইসলামের শিক্ষা, মানবাধিকার, নারী অধিকারসহ বিভিন্ন সামাজিক ঘোষণা দিয়েছিলেন।

উল্লেখ্য, ১৯৮১ সাল থেকে টানা ৩৫ বছর হজের খুতবা দিয়েছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আশ শায়খ। ২০১৬ সালে তিনি বার্ধক্যজনিত কারণে অবসর নেন।

বৃহস্পতিবার পর্যন্ত যেমন থাকবে আবহাওয়া

এরপর থেকে প্রতি বছরই সৌদি কর্তৃপক্ষ নতুন খতিব নিয়োগ দিয়ে আসছে। বিজ্ঞ স্কলারদের মতামতের ভিত্তিতে সৌদি বাদশাহ এই খতিব নিয়োগ দিয়ে থাকেন। তারই পরিপ্রেক্ষিতে এবার হজের খুতবায় নেতৃত্ব দেবেন ড. মাহের বিন হামাদ আল-মুআইকিলি হাফিযাহুল্লাহ। গত বছর হজের খুতবা দেন শায়খ ড. ইউসুফ বিন মোহাম্মদ বিন সাঈদ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

জুন 20, 2026
hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

জুন 20, 2026
ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

জুন 20, 2026

Latest News

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

নিয়ন্ত্রণ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ সম্ভব নয়: ট্রাম্প

সতর্ক করলো

মিত্র ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করলো যুক্তরাষ্ট্র

মারা গেছেন

মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী ডাভেইগ চেজ

তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পর বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa