মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের পিয়াজচর গ্রামের মানসিক ভারসাম্যহীন শেখ মজিবুর রহমান (৪১) প্রায় দেড় মাস আগে হারিয়ে গেছে। তার খোঁজ না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারের লোকজন।

জানা গেছে, গত ১৩ ফেব্রুয়ারী ধানের বীজ ক্রয়ের কথা বলে বাড়ি থেকে বের হন মজিবুর রহমান। এর পর থেকেই তার আর কোন খোঁজ মেলেনি। এ ঘটনায় গত ১৭ ফেব্রুয়ারী হরিরামপুর থানায় সাধারণ ডায়রি করেছে তার বড় ভাই শেখ মোতাহার আলী।
তিনি আরো জানান, ধানের বীজ কেনার কথা বলে বাড়ি থেকে বের হয় মজিবুর রহমান। তারপর সে আর বাড়ি ফিরেনি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজির পরও মজিবুর রহমানের কোন খোঁজ মেলেনি। পুলিশের দ্বারস্থ হয়েও এখন পর্যন্ত সন্ধান মেলেনি তার।
শেখ মোতাহার আলী জানান, নিখোঁজ শেখ মজিবুর রহমানের স্ত্রী বাক প্রতিবন্দ্বি এবং তাদের নয় বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। সন্তানকে হারিয়ে শোকে বিহ্বল হয়ে পড়েছেন মা শিরিয়া বেগম।
দেশবাসীর কাছে ভাই শেখ মজিবুর রহমানের খোঁজ চেয়ে মানবিক আবেদন জানিয়েছেন মোতাহার হোসেন। একজন বাক প্রতিবন্দ্বি নারী ও শিশুকন্যার কথা ভেবে শেখ মজিবুর রহমানের সন্ধান পেতে দেশবাসীর কাছে সহায়তার আবেদন জানান তিনি।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসাইন বলেন, নিখোঁজ জিডি প্রাপ্তির পর বেতার বার্তায় দেশের বিভিন্ন থানায় বিষয়টি অবগত করা হয়েছে। নিখোঁজ ব্যক্তির সন্ধান চলমান রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


