Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিনোদন শিল্পী হিসেবে এই স্বীকৃতি সর্বোচ্চ পাওয়া : অবন্তী সিঁথি
বিনোদন

শিল্পী হিসেবে এই স্বীকৃতি সর্বোচ্চ পাওয়া : অবন্তী সিঁথি

By Shamim RezaJanuary 30, 20263 Mins Read

নতুন প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী অবন্তী সিঁথি। ভারতীয় টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান সারেগামাপা খ্যাত এই শিল্পী সম্প্রতি বেশ কিছু গান গেয়ে আলোচনায় এসেছেন। ২০২৩ সালের তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা গায়িকা বিভাগে নির্বাচিত হয়েছেন। গতকাল(২৯ জানুয়ারি) রাতে এ খবর পেয়ে চমকে গিয়েছিলেন এই গায়িকা।

অবন্তী সিঁথি

Advertisement

কম বয়সে ক্যারিয়ারে এমন প্রাপ্তি নিয়ে অনুভূতি ব্যক্ত করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন অবন্তী সিঁথি। তার ভাষায় ‘যেকোনো মানুষের কাছে রাষ্ট্রীয় সম্মাননা একটা কাঙ্ক্ষিত বিষয়। শিল্পী হিসেবে এই স্বীকৃতি সর্বোচ্চ পাওনা।’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের খবর পাওয়ার ঘটনা বর্ণনা করে অবন্তী সিঁথি বলেন, “টাইমলাইনে টাইপ করছি আর মুছে দিচ্ছি । লিখতে গিয়ে কেমন সব এলোমেলো হয়ে যাচ্ছে । রোজকার দিনের মতো একটা দিন। হঠাৎ হোয়াটসঅ্যাপে রবিউল ইসলাম জীবন ভাইয়ের একটা টেক্সট, সাথে অভিনন্দন। ছবিটা খুলে কিছুক্ষণ হা করে তাকিয়ে রইলাম। ভাবলাম, ঘুমের ঘোরেই আছি হয়তো! আবার দেখলাম, না সত্যিই আমার নাম! জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রজ্ঞাপনে সেরা গায়িকা ক্যাটাগরিতে আমার নাম! চমকে গেলাম! আরেহ এ রকম তো স্বপ্ন দেখতাম, সত্যি হলো কি করে!”

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অবন্তী সিঁথি বলেন, “যেকোনো মানুষের কাছে রাষ্ট্রীয় সম্মাননা একটা কাঙ্ক্ষিত বিষয়। শিল্পী হিসেবে এই স্বীকৃতি সর্বোচ্চ পাওনা। যারা আমাকে এই সম্মাননার যোগ্য মনে করেছেন তাদের কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা জানাই এই গানের স্রষ্টা তানজীব সরোয়ার এবং সাজিদ সরকারসহ ‘সুড়ঙ্গ’ সিনেমার সংশ্লিষ্ট কলাকুশলীকে, এই গানের সাথে আমাকে যুক্ত করবার জন্যে।”

বিশেষ মুহূর্তে বাবা-মাকে স্মরণ করে অবন্তী সিঁথি বলেন, “বাবা-মা বেঁচে থাকলে আজ খুব খুশি হতেন। পরিশেষে আমার সকল অনুরাগী, শ্রোতা এবং শুভানুধ্যায়ীদের অফুরন্ত ভালোবাসা এবং কৃতজ্ঞতা, যাদের অনুপ্রেরণা এবং ভালোবাসায় আমি অবন্তী সিঁথি।”

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে নির্বাচিতদের নামের তালিকা প্রকাশ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এক প্রজ্ঞাপনে ২৮ বিভাগে ৩০ চলচ্চিত্র, শিল্পী ও কলাকুশলীর নাম ঘোষণা করা হয়। এতে শ্রেষ্ঠ গায়িকা বিভাগে পুরস্কার পাচ্ছেন অবন্তী সিঁথি। ‘গা ছুঁয়ে বলো’ গানের জন্য সিঁথি এই পুরস্কার পেতে যাচ্ছেন। গানটি তার সঙ্গে দ্বৈতভাবে গেয়েছেন তানজীব সারোয়ার। গানটির কথা ও সুর করেছেন তানজীব সারোয়ার। এটি ‘সুড়ঙ্গ’ সিনেমায় ব্যবহার করা হয়েছে।

জামালপুরে জন্ম ও বেড়ে ওঠা অবন্তী সিঁথির। ছোটবেলা থেকেই গানের সঙ্গে তার সখ্য। জামালপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক আর দিগপাইত শামসুল হক ডিগ্রি কলেজে উচ্চমাধ্যমিক শিক্ষার্থী থাকার সময় গান গেয়ে পরিচিতি পান। গিটার আর হারমোনিয়াম বাজানো ছোটবেলায় শিখেন। কলেজে পড়ার সময় বিভিন্ন অনুষ্ঠানেও গান করতেন সিঁথি।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

২০০৩ ও ২০০৪ সালে লোকগান ও নজরুলসংগীত গেয়ে জাতীয় পুরস্কার পান অবন্তী সিঁথি। এ ছাড়া ২০০৫ সালে ক্ল্যাসিক্যাল ও লোকসংগীত গেয়ে পেয়েছেন ‘ওস্তাদ আলাউদ্দিন খান স্বর্ণপদক’। ২০০৬ সালে ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নিয়ে বাদ পড়েন সিঁথি। ২০১২ সালে আবারও এই প্রতিযোগিতায় নাম লেখান। শেষ পর্যন্ত এ প্রতিযোগিতায় সেরা দশে ছিলেন সিঁথি। ২০১৮ সালে ভারতীয় রিয়েলিটি শো সারেগামাপা-তে অংশ নিয়ে জনপ্রিয়তা লাভ করেন এই শিল্পী।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
sonaksi sinha

শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জে ক্ষুব্ধ সোনাক্ষী সিনহা

July 21, 2026
অ্যাভেঞ্জার্স

মুক্তির আগেই রেকর্ড গড়ল রবার্ট ডাউনি জুনিয়রের ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’

July 21, 2026
অর্জুন কাপুর

বিচ্ছেদের পর নতুন প্রেমে মজেছেন অর্জুন কাপুর!

July 21, 2026

Latest News

sonaksi sinha

শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জে ক্ষুব্ধ সোনাক্ষী সিনহা

অ্যাভেঞ্জার্স

মুক্তির আগেই রেকর্ড গড়ল রবার্ট ডাউনি জুনিয়রের ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’

অর্জুন কাপুর

বিচ্ছেদের পর নতুন প্রেমে মজেছেন অর্জুন কাপুর!

alley boy

র‍্যাপার অ্যালি বয়ের মৃত্যুর খবরে শোকের ছায়া, ভাইরাল শেষ পোস্ট

জন আব্রাহাম

১০৭ কোটি টাকা দিয়ে বিলাসবহুল বাংলো কিনলেন জন আব্রাহাম

জয়া

আমি পান খাই কিন্তু দাঁত দেখে তা বোঝা যায় না : জয়া

অভিনেত্রী

অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী!

অভিনেত্রী

অর্জুনের নতুন প্রেমের গুঞ্জন, নীরবতা ভাঙলেন অভিনেত্রী

Gayeka

কনসার্ট শেষে অশালীন আচরণের শিকার পাঞ্জাবি গায়িকা

Pori Moni

আর্জেন্টিনার হারের পর বিয়ে নিয়ে নতুন বার্তা দিলেন পরীমণি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa