Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিনোদন শুটিং শেষ হওয়ার আগেই ‘বারাণসী’ সিনেমার আয় সাড়ে ৯০০ কোটি টাকা
বিনোদন

শুটিং শেষ হওয়ার আগেই ‘বারাণসী’ সিনেমার আয় সাড়ে ৯০০ কোটি টাকা

By Shamim RezaFebruary 6, 20263 Mins Read

ভারতের সবচেয়ে বেশি পারিশ্রামিক নেওয়া পরিচালক এসএস রাজামৌলি। তার নির্মিত পরবর্তী সিনেমা ‘বারাণসী’। তেলেগু ভাষার এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন—দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা মহেশ বাবু, পৃথ্বীরাজ সুকুমারান, বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

baransi

Advertisement

গত বছরের শেষের দিকে মুক্তি পায় ‘বারাণসী’ সিনেমার ৩ মিনিট ৩৭ সেকেন্ড দৈর্ঘ্যের টিজার। তারপর থেকে ভিজ্যুয়াল, সময়ের ব্যাপকতা ও আকাঙ্ক্ষা সম্পন্ন গল্প বলার স্টাইলে বুঁদ হয়ে আছেন দর্শকরা। সিনেমাটির কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন নির্মাতারা। ২০২৭ সালে এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এরই মধ্যে খবর উড়ছে, শুটিং শেষ হওয়ার আগেই মোটা অঙ্কের অর্থ আয় করেছে সিনেমাটি।

কত টাকা আয় করেছে ‘বারাণসী’?
‘বারাণসী’ সিনেমা নিয়ে দর্শকমহলে চর্চা চলছে। সিনেমাটির গ্লোবাল ডিজিটাল স্ট্রিমিং রাইটস নিয়ে দরকষাকষি চলছে। শোনা যাচ্ছে, ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ‘বারাণসী’ সিনেমার গ্লোবাল ডিজিটাল স্ট্রিমিং রাইটস ক্রয়ের জন্য ৬৫০-৭০০ কোটি রুপির (বাংলাদেশি মুদ্রায় ৮৮১-৯৪৯ কোটি টাকার বেশি) প্রস্তাব দিয়েছে। যদি সবকিছু ঠিক থাকে, তবে এটি হবে ভারতীয় কোনো সিনেমার জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় চুক্তি।

বাণিজ্য বিশ্লষকদের মতে, এসএস রাজামৌলির ধারাবাহিক সাফল্য, আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়ার উপস্থিতি, মহেশ বাবুর বিপুল ফ্যানবেস—এসব মিলিয়ে এমন বড় অঙ্কের ওটিটি ডিলের প্রত্যাশা তৈরি হয়েছে। তবে ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ সূত্রগুলো মনে করে, বর্তমান ওটিটি বাজারের পরিস্থিতিতে এই অঙ্কটা একটু বেশি। তবে সিনেমা সংশ্লিষ্ট কেউ এ নিয়ে এখনো নীরবতা ভাঙেননি।

ওটিটির বাজারদর কেমন?
বর্তমানে ওটিটি বাজার বেশ মন্দা। এমনকি, বড় বাজেটের প্যান-ইন্ডিয়া সিনেমাও নাকি ১৫০-২০০ কোটি রুপির মধ্যে ডিল হচ্ছে। এ পরিস্থিতিতে ৬৫০-৭০০ কোটি রুপির মতো চুক্তি বাস্তবসম্মত নয় বলেই অনেকের মত। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়। সাধারণত, কোনো ওটিটি ডিল চূড়ান্ত হলে সেই খবর খুব দ্রুত ছড়িয়ে পড়ে। কিন্তু এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো সূত্র খবরটি নিশ্চিত করেনি; যা থেকে বোঝা যাচ্ছে আলোচনা হয়তো এখনো চলমান।

‘বারাণসী’ সিনেমার বাজেট
টাইম-ট্রাভেল ঘরানার ‘বারাণসী’ সিনেমার বাজেট ধরা হয়েছে ১ হাজার ৩০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৭৬২ কোটি টাকার বেশি); যা ইতিহাস তৈরি করেছে। এই অর্থের মধ্যে প্রিন্ট ও প্রচারের খরচ অন্তর্ভুক্ত নয়। কয়েকটি সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক লোকেশনগুলোতে শুটিং থাকায় বাজেট আরো বাড়তে পারে। বাজেটের বড় অংশই তারকাদের পারিশ্রমিক, বিশ্বব্যাপী শুটিং, উন্নত ভিএফএক্স এবং শীর্ষ প্রযুক্তিবিদদের পেছনে ব্যয় করা হচ্ছে। ভারতীয় চলচ্চিত্র শিল্পে নির্মিত সর্বাধিক ব্যয়বহুল সিনেমাগুলোর অন্যতম হতে যাচ্ছে ‘বারাণসী’।

তবে এই বাজেটকে ‘কম’ বলে মন্তব্য করেছেন ট্রেড সংশ্লিষ্টরা। বলিউড হাঙ্গামাকে একটি সূত্র বলেন, “এসএস রাজামৌলির বিশাল দৃষ্টিভঙ্গিকে পর্দায় রূপ দিতে ১ হাজার ৩০০ কোটি রুপি বাজেট তুলনামূলক কমই। যেখানে ‘এ৬’ এবং ‘রামায়ণ’ এর মতো চলচ্চিত্রগুলো ১৫০০-২০০০ কোটি রুপি বাজেটে তৈরি হচ্ছে, সেখানে এসএস রাজামৌলি আরো বড়সড় একটি সিনেমা বানাতে চলেছেন; যা অনেক কম বাজেটে।”

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

‘বারাণসী’ সিনেমার মুক্তির তারিখ
‘ট্রিপল আর’ সিনেমা বিশ্বব্যাপী সাফল্যের পর, রাজামৌলি সৃষ্টিশীল ও বাণিজ্যিক দিক থেকে ‘বারাণসী’ সিনেমাকে আরো একধাপ এগিয়ে নিয়ে যেতে চান। সম্প্রতি সংগীত পরিচালক এমএম কীরাবাণি ইঙ্গিত দিয়েছেন, ২০২৭ সালের গ্রীষ্মে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হয়েছে।

*সিয়াসাত ডটকম, বলিউড হাঙ্গামা অবলম্বনে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
sonaksi sinha

শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জে ক্ষুব্ধ সোনাক্ষী সিনহা

July 21, 2026
অ্যাভেঞ্জার্স

মুক্তির আগেই রেকর্ড গড়ল রবার্ট ডাউনি জুনিয়রের ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’

July 21, 2026
অর্জুন কাপুর

বিচ্ছেদের পর নতুন প্রেমে মজেছেন অর্জুন কাপুর!

July 21, 2026

Latest News

sonaksi sinha

শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জে ক্ষুব্ধ সোনাক্ষী সিনহা

অ্যাভেঞ্জার্স

মুক্তির আগেই রেকর্ড গড়ল রবার্ট ডাউনি জুনিয়রের ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’

অর্জুন কাপুর

বিচ্ছেদের পর নতুন প্রেমে মজেছেন অর্জুন কাপুর!

alley boy

র‍্যাপার অ্যালি বয়ের মৃত্যুর খবরে শোকের ছায়া, ভাইরাল শেষ পোস্ট

জন আব্রাহাম

১০৭ কোটি টাকা দিয়ে বিলাসবহুল বাংলো কিনলেন জন আব্রাহাম

জয়া

আমি পান খাই কিন্তু দাঁত দেখে তা বোঝা যায় না : জয়া

অভিনেত্রী

অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী!

অভিনেত্রী

অর্জুনের নতুন প্রেমের গুঞ্জন, নীরবতা ভাঙলেন অভিনেত্রী

Gayeka

কনসার্ট শেষে অশালীন আচরণের শিকার পাঞ্জাবি গায়িকা

Pori Moni

আর্জেন্টিনার হারের পর বিয়ে নিয়ে নতুন বার্তা দিলেন পরীমণি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa