আন্তর্জাতিক ডেস্ক : সিঙ্গাপুর দেশটির সবচেয়ে উঁচু ভবন এবং প্রথম ‘সুপারটল’ আকাশচুম্বী ভবন নির্মাণের পরিকল্পনা উন্মোচন করেছে। ভবনটির নাম দেওয়া হবে ‘৮ শেন্টন ওয়ে’। মার্কিন স্থাপত্য সংস্থা এসওএম ভবনটির নকশা তৈরি করেছে। সুপারটাল শব্দটি ৩০০ মিটারের বেশি উচ্চতার ভবনগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে।

সুপারটল ভবনের নকশা

Advertisement

‘৮ শেন্টন ওয়ে’ একটি ৬৩ তলাবিশিষ্ট টাওয়ার, যার উচ্চতা ৩০৫ মিটার। ভবনটির নির্মাণকাজ শেষ হলে এটি এশিয়ার সবচেয়ে টেকসই আকাশচুম্বী ভবনগুলোর মধ্যে একটি হবে বলে ধারণা করা হচ্ছে।

ভবনটিতে অফিস, দোকান, একটি হোটেল, বিলাসবহুল বাসস্থানসহ জনসাধারণের জন্য জায়গা অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে। এসওএম জানিয়েছে, ভবনটির জন্য বায়োফিলিক নকশা করা হয়েছে, যার অর্থ এটি প্রাকৃতিক বিশ্বের সঙ্গে মানিয়ে যাবে। এ ছাড়া বাঁশের বন থেকে অনুপ্রাণিত হয়ে ভবনের ছাদে বাগান করা হবে।

৮ শেন্টন ওয়ের অবস্থান সিঙ্গাপুরের কেন্দ্রীয় ব্যবসা জেলা এবং মেরিনা বে, ঐতিহাসিক তানজং পাগার পাড়া এবং উদীয়মান গ্রেটার সাউদার্ন ওয়াটারফ্রন্টের সংযোগস্থলে। স্থাপত্য সংস্থাটির অংশীদার মুস্তাফা আবদান বলেছেন, এটি হবে সিঙ্গাপুরের দিগন্তে সবচেয়ে নতুন ল্যান্ডমার্ক এবং শহরটির জন্য একটি পরবর্তী প্রজন্মের টাওয়ার।

নখে সাদা দাগ হয় কেন, অনেকেই এর কারণ জানেন না

টাওয়ারটিতে এক লাখ সাত হাজার বর্গফুটেরও বেশি উঁচু সবুজ স্থান থাকবে। এ ছাড়া টাওয়ারে পাখি এবং প্রজাপতিদের আকর্ষণ করার জন্য কিছু নির্দিষ্ট প্রজাতির গাছ লাগানো হবে। ভবনটির নির্মাণকাজ ২০২৮ সালে শেষ হওয়ার কথা রয়েছে।

সূত্র : দ্য ন্যাশনাল নিউজ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.