‘ব্যাচেলর পয়েন্ট’–এ কাবিলা চরিত্রে জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশের পরিবারে আবারও খুশির খবর এসেছে। দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন তিনি। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে পলাশের স্ত্রী নাফিসা একটি সুস্থ কন্যাসন্তানের জন্ম দেন।

পলাশ

Advertisement

সুখবরটি নিজেই নিশ্চিত করে পলাশ জানান, বুধবার দুপুর ১টার দিকে তাঁদের মেয়ের জন্ম হয়েছে। তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, মা ও মেয়ে দুজনেই ভালো আছেন। আমরা এখনো হাসপাতালে আছি। সবার কাছে দোয়া চাই—আমাদের সন্তানরা যেন দোয়া ও ভালোবাসায় বড় হতে পারে।”

কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর কাবিলা চরিত্রের মাধ্যমে দর্শকমহলে ব্যাপক পরিচিতি পান পলাশ। এই চরিত্রই তাকে দেশ-বিদেশের দর্শকদের কাছে জনপ্রিয় করে তোলে।

ব্যক্তিগত জীবনে ২০২২ সালে নাফিসা রুম্মান মেহনাজের সঙ্গে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। পরের বছর, ২০২৩ সালের জুলাই মাসে প্রথম সন্তানের বাবা হন পলাশ। তাঁর প্রথম সন্তানের নাম মোহাইমিনুল হক আহান। এবার সেই পরিবারে যুক্ত হলো নতুন অতিথি—একটি কন্যাসন্তান।

পলাশের ক্যারিয়ারের শুরু ২০১৩ সালে ‘ছবিয়াল’ নাটকের মাধ্যমে। অভিনয়ের আগে তিনি দীর্ঘদিন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সহকারী হিসেবে কাজ করেন। পরে ইশতিয়াক আহমেদ রোমেলের সহকারী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে কাজল আরেফিন অমির সঙ্গে সহযোগী পরিচালক হিসেবে যুক্ত হওয়ার পর তার অভিনয়যাত্রায় নতুন গতি আসে।

‘ব্যাচেলর পয়েন্ট’-এর সাফল্যের পর নিয়মিত অভিনয়ের পাশাপাশি নাটক ও টেলিভিশন নির্মাণেও সক্রিয় রয়েছেন এই অভিনেতা-নির্মাতা।

দুই সন্তানের বাবা হওয়ায় পলাশের পরিবারে এখন আনন্দের জোয়ার বইছে। নতুন অতিথিকে ঘিরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা আর ভালোবাসায় ভরে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.