Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home আকাশ জুড়ে অদ্ভুত রঙের খেলা, প্রকৃতির রহস্যে অবাক মানুষ
আন্তর্জাতিক

আকাশ জুড়ে অদ্ভুত রঙের খেলা, প্রকৃতির রহস্যে অবাক মানুষ

Shamim RezaSeptember 11, 20222 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ঠিক যেন হাতে আঁকা ছবি৷ যেন পরম যত্নে রং-তুলিতে দিয়ে প্রকৃতির ক্যানভাস সাজিয়েছেন শিল্পী৷ এঁকেছেন সাত রং-এর আল্পনা৷ দেখতে রামধনুর মতো হলেও, আদতে তা রামধনু নয়৷ তাহলে আকাশে এই অদ্ভূত রং কীসের? প্রকৃতির এই বিস্ময় দেখে হতবাক চিনের হাইকো শহরের মানুষ৷

অদ্ভুত রঙের খেলা

এই বিরল ঘটনার সাক্ষী থাকতে ঘর ছেড়ে রাস্তায় ভিড় জমান তাঁরা৷ বেশ কয়েকজন আবার এই অদ্ভূত দৃশ্য ক্যামেরাবন্দি করে নেন৷ তার মধ্যে বেশ কয়েকটি ভিডিয়ো সোশ্যল মিডিয়ায় ভাইরাল৷ কিন্তু প্রশ্ন হল, এই রং যদি রামধনুর না হয়, তাহলে কীসের? কোনও মহাজাগতিক ঘটনা নয় তো?

বিজ্ঞানীরা জানাচ্ছেন, ২১ অগাস্ট চিনের আকাশে যে বর্ণিল মেঘ দেখা গিয়েছিল, তা অত্যন্ত বিরল৷ তবে এটা কোনও মহাজাগতিক ঘটনা নয়৷ এটি হল পাইলিয়াস মেঘ৷ একে ‘ক্ল্যাপ ক্লাউড’ বা ‘স্কার্ফ ক্লাউড’ও বলা হয়ে থাকে।

Rainbow colored scarf cloud over Haikou city in China pic.twitter.com/ewKmQjsiIE

— Sunlit Rain (@Earthlings10m) August 26, 2022

দ্য ওয়েদার নেটওয়ার্ক সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, এই পাইলিয়াস মেঘ তৈরি হয় কিউমুলাস (কিউমুলোনিম্বাস মেঘ) থেকে। এই কিউমুলাস ক্লাউড থাকে অনেকটা উঁচুতে৷ এই মেঘের উপরের স্তরে বারবার শীতল বাতাসের ধাক্কা দিতে থাকলে, ওই অংশের মেঘে জমে থাকা জলীয় বাষ্প শীতল হয়ে ঘনীভূত হয়ে যায়। সেখান থেকেই জন্ম নেয় পাইলিয়াস মেঘ৷ এই ধরনের মেঘ সচরাচর দেখতে পাওয়া যায় না। বলা যায়, খুবই বিরল ধরনের মেঘ এটি।

টুইটারে যুক্ত হলো হোয়াটসঅ্যাপ বাটন

বিজ্ঞানীরা জানাচ্ছেন, সূর্যের আলো যখন কোণাকুনি ভাবে পাইলিয়াস মেঘের উপর পড়ে, তখন মেঘের ফোঁটা এবং বরফের স্ফটিকগুলির মধ্যে আলোর বিচ্ছুরণ ঘটে। যার জন্যেই এই রামধনু রঙের সৃষ্টি হয়। তবে আকাশে পাইলিয়াস মেঘের স্থায়িত্ব খুবই কম সময়ের জন্য৷ উপরের মেঘ শীতল হয়ে এই রঙের জন্ম হয়। কিন্তু সেই শীতলতা দ্রুত নীচের স্তরগুলিতে ছড়িয়ে পড়তে শুরু করলে সেই রং ক্রমশ হারিয়ে যায়। আর দেখা যায় না আকাশের বুকে ‘শিল্পীর হাতে আঁকা’ সেই রামধনু রং।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
অদ্ভুত অবাক আকাশ আন্তর্জাতিক খেলা জুড়ে প্রকৃতির মানুষ রঙের রঙের খেলা রহস্যে
Related Posts
ট্রাম্প নেতানিয়াহু

নেতানিয়াহুর ওপর ফের ক্ষেপলেন ট্রাম্প, দিলেন ‘কড়া’ বার্তা!

December 17, 2025
ট্রাম্প

আরও ৭ দেশের নাগরিকের জন্য ট্রাম্পের বড় দুঃসংবাদ

December 17, 2025
সু চি

এবার অং সান সু চি’র মৃত্যুর খবর, যা বলছে মিয়ানমার জান্তা

December 17, 2025
Latest News
ট্রাম্প নেতানিয়াহু

নেতানিয়াহুর ওপর ফের ক্ষেপলেন ট্রাম্প, দিলেন ‘কড়া’ বার্তা!

ট্রাম্প

আরও ৭ দেশের নাগরিকের জন্য ট্রাম্পের বড় দুঃসংবাদ

সু চি

এবার অং সান সু চি’র মৃত্যুর খবর, যা বলছে মিয়ানমার জান্তা

বিজয় দিবস উদযাপন

ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে বিজয় দিবস উদযাপন

ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ

মেসির কলকাতা সফরে বিশৃঙ্খলার জেরে ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ

পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ

মেসির আগমনে বিশৃঙ্খলার জেরে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ

সাইকেলে ১৮ হাজার কিমি পথ পাড়ি

সাইকেলে চড়ে ১৮ হাজার কিমি পথ পাড়ি

Indian Rupee

একদিনেই একাধিক রেকর্ড ভাঙল ভারতীয় মুদ্রা

রুপার দাম রেকর্ড ছুঁয়েছে

রুপার দাম রেকর্ড ছুঁয়েছে, প্রযুক্তি ও বিনিয়োগে বাড়ছে চাহিদা

মুক্তিযুদ্ধ নিয়ে পোস্টে বাংলাদেশের নাম নেননি মোদি-রাহুল

বিজয় দিবসে মোদি ও রাহুলের পোস্ট, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে অনুপস্থিত বাংলাদেশের নাম

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.