Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক রাশিয়ার মানচিত্র নিয়ে নেটদুনিয়ায় হাসির রোল
আন্তর্জাতিক

রাশিয়ার মানচিত্র নিয়ে নেটদুনিয়ায় হাসির রোল

By Saiful IslamJanuary 19, 20232 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : গত বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে রাশিয়া। এরই মধ্যে প্রায় ১১ মাস হতে চলল এই যুদ্ধ। দীর্ঘ এই যুদ্ধে ডোনবাস (ডোনেটস্ক ও লুহানস্ক), জাপোরিঝঝিয়া দখল করে নিয়েছে রুশ সেনারা। এরই মধ্যে গণভোটের মাধ্যমে এই চার অঞ্চলকে নিজেদের ভূখণ্ডের সঙ্গে একীভূতও করে নিয়েছে রাশিয়া। যদিও এখনও এই অঞ্চলগুলো পুনরুদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী।

রাশিয়ার মানচিত্র

Advertisement

এর আগে ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া দ্বীপও দখল করে নেয় রাশিয়া।

এসব অঞ্চল দখলেও নিলেও সুইডেনের রুশ দূতাবাস থেকে টুইটারে প্রকাশিত একটি মানচিত্র নিয়ে নেটদুনিয়ায় হাসাহাসি চলছে। কেননা, ওই মানচিত্রে ক্রিমিয়া ছাড়াও নতুন করে দখল করে নেওয়া চার অঞ্চল তথা ডোনেটস্ক, লুহানস্ক, জাপোরিঝঝিয়া ও খেরসনকে দেখানো হয়েছে ইউক্রেনের অংশ হিসেবে।

রাশিয়ার মানচিত্র নিয়ে নেটদুনিয়ায় হাসির রোল

আর সেই পোস্টের কারণে নেটমাধ্যমে উপহাসের শিকার হচ্ছে ভ্লাদিমির পুতিনের সরকার।

প্রসঙ্গত, ইউরোপের বিভিন্ন দেশে জ্বালানি তেলের দামের পরিসংখ্যান দিতে গিয়েই ওই মানচিত্রটি পোস্ট করা হয়েছিল।

Gasoline prices per liter, 9 January 2023 pic.twitter.com/cUbJjhuVQx

— Russian Embassy, SWE (@RusEmbSwe) January 17, 2023

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সেনা অভিযানের ঘোষণা করেন পুতিন। তার আগে রুশ সীমান্ত লাগোয়া পূর্ব-ইউক্রেনের ডোনেটস্ক ও লুহানস্ক অঞ্চলকে ‘স্বাধীন রাষ্ট্র’ হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। ওই দুই অঞ্চলের জনগোষ্ঠীর বড় অংশ রুশ।

ইউরোপের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র দখলে রাখার জন্য পুতিন জাপোরিঝঝিয়াকে রুশ মানচিত্রে জুড়তে চান বলে অভিযোগ। অন্যদিকে, বন্দর শহর ক্রিমিয়া ও খেরসনের জন্য রুশ প্রেসিডেন্টের আগ্রহের মূল কারণ কৃষ্ণসাগরের উপর বছরজুড়ে নিয়ন্ত্রণ কায়েম রাখা। কারণ, মূল রুশ ভূখণ্ডের প্রতিটি বন্দরই বরফ জমার কারণে শীতে বন্ধ হয়ে যায়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ইরান সামরিক প্রধান

খামেনির ‘রক্তের প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার ইরান সামরিক প্রধানের

July 3, 2026
রুশ যুগলের কাণ্ড

নিউইয়র্কে ১০২ তলা ভবনের চূড়ায় উঠে রুশ যুগলের কাণ্ড

July 3, 2026
খামেনি

প্রদর্শিত হয়েছে ৫ কফিন, খামেনি ছাড়া রয়েছে যাদের মরদেহ

July 3, 2026

Latest News

ইরান সামরিক প্রধান

খামেনির ‘রক্তের প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার ইরান সামরিক প্রধানের

রুশ যুগলের কাণ্ড

নিউইয়র্কে ১০২ তলা ভবনের চূড়ায় উঠে রুশ যুগলের কাণ্ড

খামেনি

প্রদর্শিত হয়েছে ৫ কফিন, খামেনি ছাড়া রয়েছে যাদের মরদেহ

Oil

বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

শক্তিশালী ভূমিকম্প

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বিশ্বের বৃহত্তম মুসলিম-প্রধান দেশ

Khameni-coffine

শেষ বিদায়ের প্রস্তুতি, খামেনির কফিনে ইমাম রেজার মাজারের লাল পতাকা

asia-market

কৃত্রিম বুদ্ধিমত্তার স্টকে ধস, এশিয়ার দুই বাজারে পতনের ধারা

বাবার জানাজা

নিরাপত্তা শঙ্কায় বাবার জানাজায় থাকবেন না মোজতবা খামেনি

Tea

অফিসে বেঁচে যাওয়া চা-বিস্কুট নেওয়ায় ১৭ বছরের চাকরি হারালেন পিয়ন

জাপান

ইয়েনের দরপতন ঠেকাতে কৌশল বদলাচ্ছে জাপান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa