জুমবাংলা ডেস্ক: রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করা হলো ১৮ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ। বুধবার সকালে বিভাগীয় বন কর্মকর্তা সালেহ মো. শোয়াইব খানের নির্দেশনায় এবং কাপ্তাই বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদের তত্ত্বাবধানে সাপটি অবমুক্ত করা হয়েছে।

Advertisement

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা জানান, গত মঙ্গলবার কাপ্তাইয়ের নতুনবাজার সমতাঘাট এলাকায় কাশেমের বাড়িতে অজগর সাপটি দেখতে পেয়ে তারা বন বিভাগকে খবর দেন। পরে বন বিভাগের সদস্যরা গিয়ে রাতেই ১৮ ফুট দৈর্ঘ্যের সাপটি উদ্ধার করেন। এটির ওজন প্রায় ২২ কেজি।

এর আগেও বেশ কয়েকটি অজগর সাপ এবং বন বিভাগের উদ্ধার করা বিভিন্ন বন্যপ্রাণী কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। সবশেষ গত ১৯ এপ্রিল ১৬ ফুট দৈর্ঘ্য এবং ২০ থেকে ২৫ কেজি ওজনের সোনালি রঙের আরও একটি অজগর সাপ কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছিল।

হালদায় মিললো ১২ কেজি ওজনের মৃত কাতলা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.