Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক সবচেয়ে দীর্ঘ দিনকে ঘিরে লিথুয়ানিয়ায় ‘লিগো’ উৎসব
আন্তর্জাতিক

সবচেয়ে দীর্ঘ দিনকে ঘিরে লিথুয়ানিয়ায় ‘লিগো’ উৎসব

By Saiful IslamSeptember 9, 20232 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের ছোট দেশ লিথুয়ানিয়ার মানুষ বছরের সবচেয়ে ছোট রাতে উৎসবে মেতে ওঠে। নানা ঐতিহ্য, আচার-অনুষ্ঠানের মাধ্যমে অশুভ ও নেতিবাচক শক্তিকে দূরে রাখার চেষ্টা করে ছোটবড় সব মানুষ। লাটভিয়ার বছরের সেরা উৎসবের নাম মিডসামার ফেস্টিভ্যাল। প্রত্যেক বছর ২৩ জুন রাতে গোটা লাটাভিয়ায় গ্রীষ্মের সূর্যকে এভাবে স্বাগত জানানো হয়। কিন্তু সেই উৎসবে ঠিক কী পালন করা হয়? উৎসবের খুঁটিনাটী ও ঐতিহ্যের দিকে নজর দেওয়া যাক। স্বেচ্ছাসেবী হিসেবে আন্ডা বেকেরে বলেন, ‘মিডসামার উৎসব চিরকাল চলে আসছে। পরিবার, বন্ধুবান্ধব, প্রতিবেশী সবাই একসঙ্গে সুন্দর সময় কাটাতে সমবেত হয়।’

সবচেয়ে দীর্ঘ দিনকে ঘিরে লিথুয়ানিয়ায় ‘লিগো’ উৎসব

Advertisement

লাটভিয়ায় এই উৎসব ‘লিগো’ বা ‘ইয়ানি’ নামে পরিচিত। হাজার বছরের ঐতিহ্য মেনে উৎসব পালন করা হয়। রাজধানী রিগা থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরে কাজডাঙায় রাত আটটা থেকে উৎসব জমে উঠেছে। আয়োজক হিসেবে ইয়ানিস রুডজ্রোগা এক দিন আগে প্রস্তুতি শুরু করেছিলেন। বড় করে বনফায়ারের আয়োজন করা অত্যন্ত জরুরি। মায়ের কাছ থেকে সেই ঐতিহ্য শিখেছেন বলে তিনি স্বীকার করেন। ফুলের স্তবক তৈরি করা উৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ আচারের মধ্যে পড়ে। প্রকৃতির কোলে বা বাগানে যে কোনো বুনো উপকরণই সাজানোর কাজে লাগানো যায়। ঘরে তৈরি জিরার চিজ খাওয়াও উৎসবের অঙ্গ। সবাই মিলে লোকসংগীত গাওয়া ও একসঙ্গে নাচাও চাই। সব বয়সের মানুষই তাতে শামিল হয়।

ফুলের স্তবক দুর্ভাগ্য ও অশুভ শক্তিকে দূরে রাখে বলে বিশ্বাস করা হয়। নানা বয়সের নারী ফুল, জড়িবুটি ও ঘাস দিয়ে তৈরি স্তবক পরে। পুরুষদের স্তবকে থাকে ওক গাছের পাতা। সব কিছু নিজেকেই গাছ থেকে তুলতে হয়। কিংবদন্তি অনুযায়ী লিগো উৎসবের জন্য সংগ্রহ করা জড়িবুটি জাদুময়, সেগুলির নিরাময়ের শক্তি থাকে। ইয়ানিসের মা ভাইরা রুডজ্রোগা বলেন, ‘এই সব পাপড়ি দিয়ে খুব ভালো চা তৈরি করা যায়। ইমিউন সিস্টেম শক্তিশালী করে।’

চার বছর ধরে ভাইরার ছেলে ইয়ানিস লিগো উৎসব আয়োজন করে আসছেন। গত বছর প্রায় ২০০ অতিথি এসেছিলেন। চলতি বছর প্রায় ৩০০ মানুষ সমবেত হয়েছেন। ইয়ানিস বলেন, ‘আমি নার্ভাস নই বা স্ট্রেস অনুভব করছি না। কথায় বলে, নিজের সেরাটা করে দেখাও। তখন নার্ভাস হবার কোনো কারণ থাকে না। কারণ তুমি তো তোমার সেরা দিক তুলে ধরেছো।’ সবকিছু ওক গাছের ডালপালা দিয়ে সাজানোও ঐতিহ্যের অঙ্গ। সেগুলিও অশুভ আত্মা ও নেতিবাচক শক্তি দূরে রাখে বলে বিশ্বাস করা হয়। জঙ্গল থেকে এমন ডালপালা সংগ্রহ করা হয়। আবহাওয়া যেমনই হোক না কেন, প্রকৃতির কোলে খোলা আকাশের নীচেই উৎসব পালন করা হয়। সে কারণে বনফায়ারের জন্য যথেষ্ট কাঠ জমা রাখা অত্যন্ত জরুরি। কারণ সারারাত আগুন জ্বলে। বনফায়ার মানুষকে উষ্ণতা দেয়, জাগিয়ে রাখে। একেবারেই ঘুমানোর জো নেই, কারণ, সেটা দুর্ভাগ্য ডেকে আনে। এমনকি বাচ্চারাও সারা রাত জেগে উৎসবে মেতে থাকে। লাটাভিয়ার সবচেয়ে ছোট রাত হয়ে ওঠে অ্যাডভেঞ্চারে ভরা। সূত্র : ডয়চে ভেলে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

July 5, 2026
শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

July 5, 2026
Trump

মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম : ট্রাম্প

July 5, 2026

Latest News

ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

Trump

মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম : ট্রাম্প

তেলাপিয়া মাছ

থাইল্যান্ডে ছড়িয়ে পড়েছে রাক্ষুসে তেলাপিয়া, বিপাকে মৎস্যজীবীরা

মেক্সিকোর মেয়র কেন কুমির বিয়ে করলেন

আয়াতুল্লাহ খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা সম্পন্ন

Turkey

তুরস্কে সৃষ্টি হচ্ছে একের পর এক রহস্যময় গভীর গর্ত, ঘটনা কী?

ইরানের নতুন নেতা

ইরানের নতুন নেতার অবস্থান এখনো অজানা

খামেনি

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনসমুদ্র, হাতে প্রতিশোধের প্রতীক

Khamini

বাবার শোকানুষ্ঠানে কেন নেই মোজতবা খামেনি?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa