Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ শীতকালীন সবজি আবাদে ব্যস্ত চাষিরা
ঢাকা বিভাগীয় সংবাদ

শীতকালীন সবজি আবাদে ব্যস্ত চাষিরা

By Shamim RezaOctober 26, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : অতিবৃষ্টির ফলে বীজতলা নষ্ট ও সেই ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে জেলার চাষিরা আগাম শীতকালীন সবজি আবাদে ব্যস্ত সময় পার করছেন। বর্তমানের মতো আবহাওয়া অনুকূল থাকলে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবেন বলেও দাবি এসব চাষিদের।

Sobje

Advertisement

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়াতে এ অঞ্চলের সবজির ব্যাপক চাহিদা রয়েছে। কম খরচে অধিক লাভ হওয়াতে আগাম শীতকালীন সবজি চাষের চাষিরা ব্যস্ততম সময় অতিবাহিত করছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলার সাতটি উপজেলায় কমবেশি সবজির আবাদ হয় তবে সিংগাইর, সাটুরিয়া ও সদর উপজেলার অংশগুলোতেই সবচেয়ে বেশি সবজির আবাদ হয়। গত রবি মৌসুমে জেলায় নয় হাজার ৩৯২ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সবজির আবাদ করেছিল কৃষকরা। এ বছর সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে নয় হাজার ৩৮২ হেক্টর জমি। গত বছরের চেয়ে চলতি মৌসুমে সবজির আবাদ কমেছে ১০ হেক্টর। চলতি মৌসুমে এখন পর্যন্ত প্রায় দুই হাজার হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে।

সরেজমিনে দেখা যায়, আগাম শীতকালীন সবজি চাষে কৃষক তার জমিতে বিভিন্ন জাতের ফুলকপি, বাঁধাকপি, লাউ, বেগুন, মূলা, করলা, পটল, লাল ও পালং শাক, শসা আবাদ করেছেন। এ সব সবজি শোভা পাচ্ছে মাঠের পর মাঠ এবং ওই সবজিগুলো পরিচর্যার জন্য চাষিরা কাজ করছেন। স্থানীয় চাষিদের জমিতে থাকা বীজতলা অতি বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে, সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার স্বপ্ন দেখছেন তারা। জমিতে কোনো ধরনের পোকা যাতে আক্রমণ করতে না পারে সে জন্য কীটনাশক দিচ্ছেন। বাঁধাকপি, ফুলকপি ও বেগুনসহ অন্যান্য সবজির বাগানের লাইন সোজা করার জন্য মাটি তুলছেন।

বর্তমান সময়ের এক বিঘা জমিতে সবজি আবাদের জন্য কৃষককে গুনতে হচ্ছে ২৫ থেকে ৩০ হাজার টাকা। এ আগাম সবজি চাষের আশানুরূপ ফলন হলে এবং ভালো বাজার মূল্য ধরতে পারলে কৃষকরা ক্ষতি পুষিয়ে নিতে পারবেন এমনটাই প্রত্যাশা তাদের।

সাটুরিয়া উপজেলার রাইল্লা এলাকার চাষি রেহাজ উদ্দিন বলেন, গত বছরের চেয়ে চলতি মৌসুমে বেগুনের আবাদ কিছু বেশি করেছি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে আমার বেশ কিছু জমিতে থাকা বীজতলা নষ্ট হয়ে গেছে। শীতের আগাম বাজার ধরতে উঁচু জমিতে সবজির আবাদ করছি, কপাল যদি ভালো থাকে তবে সব ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে পারব। উপজেলার কামতা এলাকার আবুল হোসেন নামে আরেক এক চাষি বলেন, এবারের বৃষ্টিতে আমাদের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে সবজির বাগানের। তবে এ ক্ষতি পুষিয়ে নিতে আগাম শীতকালীন সবজির আবাদ করেছি। বর্তমানে যে আবহাওয়া আছে এরকম আবহাওয়া থাকলে আমার জমিতে থাকা ফুলকপির বাম্পার ফলনের আশা রয়েছে। এবার ১৫ বিঘা জমিতে ফুলকপির আবাদ করছি, বাজার দর যদি ভালো পাওয়া যায়, তবে শীত মৌসুমে প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার ফুলকপি বিক্রি করতে পারব।

সদর উপজেলার মেঘশিমুল এলাকার চাষি হানিফ বেপারী বলেন, আমি দীর্ঘ দিন ধরে সবজি চাষ করি, এ বছরও আট বিঘা জমিতে ফুলকপি, বাঁধাকপি, মুলা, সিম ও বেগুনের আবাদ করেছি। এ পর্যন্ত প্রায় দুই লাখ টাকা খরচ হয়েছে জমিতে তবে বাজার ভালো পেলে সব খরচ বাদে পাঁচ থেকে সাত লাখ টাকা লাভ হবে।

পুলিশ বন্ধুকে নিয়ে স্ত্রীকে হ.ত্যা করে দুবাই পালালেন স্বামী

মানিকগঞ্জ কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের (খামারবাড়ি) উপ-পরিচালক ড. বরীআহ নূর আহমেদ বলেন, সবজি চাষে খ্যাতি অর্জন করেছে মানিকগঞ্জ, সেই ধারাবাহিকতায় এ বছরও শীতকালে সবজি আবাদে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। এরই মধ্যে আবার কিছু কিছু সবজি বাজারে বিক্রিও শুরু হয়েছে। সম্প্রতি কয়েকদিনের টানা বৃষ্টিতে চাষিদের বীজতলা নষ্ট হয়ে যায়। এতে তাদের বেশ ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। আগাম শীতকালীন সবজির বাজার দর যদি ভালো পাওয়া যায় তবে কৃষক তার ক্ষতি পুষিয়ে নিতে পারবেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Manikganj

অন্ধের জমি রক্ষায় এসপির দ্বারস্থ পরিবার, এএসআইয়ের হুমকি!

July 5, 2026
Nganj

আসামি ধরতে গেলে ৩ পুলিশসহ চারজনকে কুপিয়ে জখম

July 4, 2026
JoypurHat

২ কোটি ২৮ লাখ টাকার স্বর্ণের বারসহ কারবারি আটক

July 4, 2026

Latest News

Manikganj

অন্ধের জমি রক্ষায় এসপির দ্বারস্থ পরিবার, এএসআইয়ের হুমকি!

Nganj

আসামি ধরতে গেলে ৩ পুলিশসহ চারজনকে কুপিয়ে জখম

JoypurHat

২ কোটি ২৮ লাখ টাকার স্বর্ণের বারসহ কারবারি আটক

ভাইসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে জব্দ ৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ গ্রেপ্তার ৩

প্রবাসীর স্ত্রী

৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

Current

চার দিন অন্ধকারে ২২ হাজার গ্রাহক

chandpur-arrest

মায়ের একাধিক বিয়েতে ‘স্নেহবঞ্চিত হওয়ায়’ তাকে খুন করে ছেলে : পুলিশ

Barisal

বরিশালে গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নিল জনতা

Hospital

প্রথমবারের মতো সরকারি হাসপাতালে গর্ভের শিশুর শরীরে রক্ত সঞ্চালন

Ashulia

​ব্রাজিল-আর্জেন্টিনা দ্বন্দ্বে ঝরল প্রাণ: কিশোরকে হত্যার পর বালুচাপা দেওয়ার চেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa