Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ সবজি চাষেই সচ্ছল চর এলাকার চাষিরা
ঢাকা বিভাগীয় সংবাদ

সবজি চাষেই সচ্ছল চর এলাকার চাষিরা

By Shamim RezaDecember 21, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : নিহারঞ্জন মণ্ডল। বয়স ৪৫ বছর। কয়েক বছর প্রবাস জীবন কাটিয়েছেন। দেশে ফিরে বেছে নিয়েছেন কৃষি কাজ। নিজের পরে থাকা জমিতেই শুরু করেছেন শাক-সবজির বাগান। সারা বছরই মৌসুম উপযোগী নানান ধরনের শাক-সবজির চাষাবাদ করেন তিনি। নিজ ক্ষেতে উৎপাদিত শাক-সবজি ভোরে স্থানীয় বাজারে খুচরা এবং পাইকারি বিক্রি করেন। শিবচরের একাধিক বাজারে তার ক্ষেতে উৎপাদিত শাক-সবজি বিক্রি হয়। এ ধরনের চাষাবাদ করেই আর্থিকভাবে লাভবান এ কৃষক।

madaripur

Advertisement

অন্যদিকে ইয়াকুব আলী খালাসি নামের এক ব্যক্তি করেছেন বেগুনের চাষ। অন্যের জমি লিজ নিয়ে প্রায় ১৫ বছর ধরে তিনি শাক-সবজির চাষ করে আসছেন। চাষাবাদের ওপরই তার জীবিকা নির্বাহ।

সূর্য মিয়া খান নামে আরেক ব্যক্তি ২০ শতাংশ জমিতে এই মৌসুমে নানা জাতের বেগুনের চাষ করেছেন। এক মাত্র পেশাই তার চাষাবাদ।

মাদারীপুর জেলার শিবচর উপজেলার সীমান্তবর্তী সূর্যনগর সংলগ্ন এলাকার বিস্তীর্ণ চরাঞ্চল। আড়িয়াল খাঁ নদের এই চরে দীর্ঘদিন ধরেই মানুষের বসতি। এখানকার মাটি উর্বর হওয়ায় শাক-সবজি চাষের জন্য বেশ উপযোগী। ধান-পাটসহ অন্যান্য ফসল এই চরাঞ্চলে চাষ করা হয় না। চরের বাসিন্দারা নিজ বাড়ির আঙিনাসহ চরের জমিতে চাষ করেন হরেকরকম শাক-সবজি। প্রতিদিন ভোরে শিবচরের সূর্যনগর, পাঁচ্চর, ভাঙ্গা উপজেলার পুলিয়া, মালিগ্রামসহ বিভিন্ন হাট-বাজারে এই সবজি বিক্রি করা হয়।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, নিজের ক্ষেত পরিচর্যাসহ সবজি তুলতে ব্যস্ত চাষিরা। প্রায় দুই বিঘা জমি নিয়ে ফুলকপি ও বাঁধাকপির চাষ করেছেন নিহারঞ্জন। নিজের জমিতে আগাছা পরিষ্কারসহ ক্ষেতের পরিচর্যা করছেন। নিহারঞ্জন জানান, ‘মৌসুমের শুরু থেকে প্রতিদিন দেড় থেকে দুই মণ ফুলকপি স্থানীয় বাজারে বিক্রি করেন। মার্বেল, নিঞ্জা ও স্নোবক্স নামে তিনটি জাতের ফুলকপির চাষ করেছেন তিনি। ফলনও বেশ ভালো এসেছে। এলাকার বাজারগুলোতে স্থানীয় চাষের এসব সবজির চাহিদা বেশি। ভালো দামও পাওয়া যায়।

আরেক ক্ষেতে দেখা গেছে বেগুনের চাষ। কয়েক জাতের বেগুন গাছে রয়েছে। বিক্রির জন্য গাছ থেকে বেগুন ছিঁড়ছেন ইয়াকুব আলী নামে আরেক চাষি। জমি লিজ নিয়ে তিনি বেগুন চাষ করেছেন। এ বছর সাদা বেগুনের চাষ করেছেন তিনি। বাজারে দামও ভালো পাচ্ছেন। খুচরা বিক্রি বেশি করেন তিনি।

ইয়াকুব আলী বলেন, এ বছর বেগুন ছাড়াও লাল শাক, পুঁইশাক, পালং শাক, ভুট্টার চাষ করেছি। ১৫ বছর ধরে শাক-সবজির চাষই করছি। আল্লাহ ভালো রাখছে।

অন্য দিকে সার, ওষুধসহ কৃষি উপকরণের দাম বাড়ার কারণে পরিশ্রম অনুযায়ী খুব একটা লাভ দেখা যায় না বলে জানান আরেক বেগুন চাষি সূর্য মিয়া।

তিনি বলেন, ২০ শতাংশ জমিতে এবার বেগুনের চাষ করেছি। এ বছর মৌসুমের শুরুর দিকে প্রবল বৃষ্টি হলে বেশ ক্ষতির মুখে পড়তে হয়। এছাড়া সার, কীটনাশকসহ নানা কৃষি উপকরণের দাম বেড়েছে। বীজের দামও বেড়েছে। সব মিলিয়ে যে শ্রম দেই সেই অনুযায়ী লাভ কম।

তিনি আরও বলেন, চর এলাকার জমিতে প্রায় সবাই শাক-সবজির চাষ করেন। অনেকে বাড়ির আঙিনাতেও সবজি চাষ করে। বাজারে বিক্রির পাশাপাশি নিজেদের খাদ্যের চাহিদাও মিটছে। তাছাড়া স্থানীয় বাজারগুলোতে আমাদের উৎপাদিত সবজি প্রচুর বিক্রি হয়। শিবচরসহ আশেপাশের এলাকার বাজারে বিক্রি হয় আমাদের সবজি।

দ্রুত হবে বাম্পার ফলন পেতে জানুন কলা চাষের সঠিক পদ্ধতি

দিগন্তজোড়া সবুজের এ সমারোহ। কোথাও গাঢ় সবুজ পাতার ঝলমলে ফুলকপি ক্ষেত আবার কোথাও বেগুনের ক্ষেত। এছাড়া রয়েছে পুঁইশাক, পালং শাক, ধনিয়াপাতা। বাণিজ্যিকভাবে এই চর এলাকার নানান শাক-সবজি স্থানীয়বাজারের চাহিদা মেটানোর পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন স্থানীয় চাষিরা। একই সঙ্গে নিজেদের খাদ্যের চাহিদাও মিটাচ্ছেন নিজ ক্ষেতে চাষ করা শাক-সবজি দিয়ে।

সূত্র ও ছবি : বাংলানিউজ২৪

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Manikganj

ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

July 5, 2026
Manikganj

আওয়ামী লীগ-বিএনপি নেতার যোগসাজশে নদী শাসন প্রকল্পের মাটি বিক্রি!

July 5, 2026
এমডির অণ্ডকোষ

এমডির অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর করা সেই লিটু গ্রেপ্তার

July 5, 2026

Latest News

Manikganj

ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

Manikganj

আওয়ামী লীগ-বিএনপি নেতার যোগসাজশে নদী শাসন প্রকল্পের মাটি বিক্রি!

এমডির অণ্ডকোষ

এমডির অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর করা সেই লিটু গ্রেপ্তার

ইউপি চেয়ারম্যান

টাঙ্গাইলে নারীকে পেটালেন ইউপি চেয়ারম্যান, ভিডিও ভাইরাল

Manikganj

অন্ধের জমি রক্ষায় এসপির দ্বারস্থ পরিবার, এএসআইয়ের হুমকি!

Nganj

আসামি ধরতে গেলে ৩ পুলিশসহ চারজনকে কুপিয়ে জখম

JoypurHat

২ কোটি ২৮ লাখ টাকার স্বর্ণের বারসহ কারবারি আটক

ভাইসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে জব্দ ৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ গ্রেপ্তার ৩

প্রবাসীর স্ত্রী

৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

Current

চার দিন অন্ধকারে ২২ হাজার গ্রাহক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa