Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ সবজি চাষ করে ৫ ভাইয়ের ভাগ্য বদল
বিভাগীয় সংবাদ রাজশাহী

সবজি চাষ করে ৫ ভাইয়ের ভাগ্য বদল

By Shamim RezaJune 22, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক : সবজি চাষে ভাগ্য বদলেছে নাটোরের সিংড়া পৌরসভার দক্ষিণ দমদমার কৃষক আবুল কাশেম প্রামাণিকের ৫ ছেলে। এন্তাজ, মন্তাজ, আন্তাজ, এমদাদুল ও ওবায়দুল নামের এই সহোদর ভাইয়ের সফলতা একদিনে আসেনি।

সবজি চাষে ভাগ্য

Advertisement

এজন্য প্রায় ১০ বছর কঠোর পরিশ্রম করতে হয়েছে তাদের। সবজি চাষে একাগ্রতা তাদের সফলতা এনে দিয়েছে। বর্তমানে স্থানীয়ভাবে সফল সবজি চাষি হিসেবেই সবার কাছে পরিচিত ওই ৫ সহোদর ভাই। তাদের দেখাদেখি এখন সবজি চাষে আগ্রহী হয়ে উঠছে অনেক যুবকই।

এলাকাবাসী জানান, ওই ৫ ভাই এলাকার পরিশ্রমি কৃষক হিসেবে পরিচিত। তারা সবাই বিয়ে শাদী করে আলাদা জীবনযাপন করলেও জমিতে চাষাবাদ করেন একসাথে। কঠোর পরিশ্রম আর নিয়মিত পরির্চচার জন্য ধান, গম, সরিষাসহ যে কোন ফসলের ফলন পান অন্য কৃষকের চেয়ে একটু বেশি।

ধান ও রবি শস্যের পাশাপাশি এবার মিশ্র সবজি চাষে সফল হয়েছেন তারা। ৪ বিঘা জমিতে মিশ্র এই সবজি খামারে আছে তড়ই, শসা, ঝিঙা, করলাসহ ৫ থেকে ৬ রকমের সবজি।

এন্তাজ আলী জানান, আগে সব জমিতেই ধান চাষ করতেন তারা । ধানে লোকসান হওয়ায় সবজি আবাদে ঝোঁকেন। এবারই প্রথম মিশ্র সবজি চাষ শুরু করেছি। বর্তমানে বাড়ির পাশের প্রায় ৪ একর জমিতে তড়ই, শসা, ঝিঙা, করলা লাল শাক, লাউ, টমেটো, ফুলকপি, মিষ্টি কুমড়া, শশা, করলা, মূলা ও শিমের চাষ করছেন। মাচান তৈরী, জমি চাষ, সার ও শ্রমিকসহ ৪ বিঘা জমিতে আমাদের খরচ হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা। খামারে রোপনের আড়াই মাস পরপরই সবজি উঠানো শুরু করেছি। পাইকাররা সরাসরি তার মাঠ থেকই সবজি কিনে নিয়ে যান। এবার এরইমধ্যে সবজি বিক্রি করেছেন প্রায় দুই লাখ টাকার। আরো দুই লাখ টাকার সবজি বিক্রি হবে বলে প্রত্যাশা।

সরেজমিনে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার জলারবাতার মাঠে গিয়ে দেখা যায়, ওই ৫ ভাইয়ের সবজি খামারের মাচান জুড়ে ঝুলছে করলা, শসা, তড়ইসহ নানা রকম সবজি। খামারে সবজি উঠানো নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। খামারে কাজ করছেন আরও ৩ নারী শ্রমিক। খামারে পাইকারী সবজি কিনতে আসা এক ব্যবসায়ী জানান, মাচানের যে কোন সবজি বাজারে খুব চাহিদা। তাইখামার থেকেই আমরা নগদ টাকায় সবজি কিনে বাজারে বিক্রয় করি।

খামারের মাচান ঠিক থাকলে আগামী বছরে এই লাভ দ্বিগুন হবে বলেও আশা করছেন কৃষক আন্তাজের ভাই ওবায়দুল। তিনি আরোও জানান, কৃষি বিভাগের পরামর্শ সেবায় রোগ-বালাই আক্রমণ থেকেও নিরাপদ তার সবজি। পোকা দমনে ব্যবহার করছেন ফেরোমন ট্রাপ পদ্ধতি। ফলে ছোট পোকা ফসলের ক্ষতি করতে পারে না।

স্থানীয় কৃষক আবুল প্রামাণিক ও নাদের হোসেন বলেন, তারা সবজি চাষ করলেও পাঁচ ভাইয়ের মত লাভ হতো না। অধিকাংশ সবজি রোগ-বালাইএর কবলে পড়ত। পরে তাদের পরামর্শে উপজেলা কৃষি অফিসে গিয়ে তাদের কথা মত সবজি চাষ শুরু করেন। এখন তাদের ফলন ভালো হচ্ছে। পোকা-মাকড় থেকে রক্ষার জন্য ফেরোমন ট্রাপ পদ্ধতি ব্যবহার করছেন। প্রায় দুই একর জমিতে তড়ই, শসা, ঝিঙা, করলা লাল শাক, লাউ, টমেটো, ফুলকপির চাষ করছেন তারা।

তারকাদের ফেসিয়ালে যা যা থাকে

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সেলিম রেজা বলেন, সবজি চাষের প্রতি তাদের আগ্রহটা মূলত কৃষি বিভাগই সৃষ্টি করেছে। বিশেষ করে কিভাবে বিষমুক্ত সবজি উৎপাদন করা যায়, এ ধারণাটা কৃষি বিভাগ থেকে নিয়ে কাজে লাগান তারা। তাদের মাঠের সবজির অবস্থা ভালো। নিয়মিত আমাদের তদারকি ও পরামর্শ সেবা অব্যাহত রয়েছে। সবজিসহ যে কোন কৃষি চাষে কৃষকদের পাশে থেকে সঠিক পরার্মশ দিয়ে যাচ্ছেন উপজেলা কৃষি অফিস। তবে একই জমিতে মিশ্র সবজি চাষে অনেকেই লাভবান হচ্ছেন। আমরা এসব চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Shaturia Thana

গৃহবধূর ঝুলন্ত মরদেহের পাশে পড়ে ছিল রক্তমাখা বটি, স্বামী আটক

July 7, 2026
PM

জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে প্রধানমন্ত্রীর আহ্বান

July 7, 2026
Ghior thana

পিস ফলের লোভ দেখিয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

July 7, 2026

Latest News

Shaturia Thana

গৃহবধূর ঝুলন্ত মরদেহের পাশে পড়ে ছিল রক্তমাখা বটি, স্বামী আটক

PM

জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে প্রধানমন্ত্রীর আহ্বান

Ghior thana

পিস ফলের লোভ দেখিয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

Sir

‘ইউএনওকে স্যার বললে আমাকেও বলতে হবে’

Jongol

ব্যর্থ প্রেমের কষ্টে ১৫ বছর জঙ্গলে একাকী জীবন

স্বামী

স্ত্রী হত্যার পর মাটিচাপা, নিখোঁজের জিডি করতে গিয়ে আটক স্বামী

৭ বছরের শিশু

৭ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

Manikganj

ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

Manikganj

আওয়ামী লীগ-বিএনপি নেতার যোগসাজশে নদী শাসন প্রকল্পের মাটি বিক্রি!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa