ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা শাকিব খান ও শবনম বুবলী আবারও বাবা-মা হয়েছেন বলে জানিয়েছেন অভিনেত্রী বুবলী। শুক্রবার (৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য প্রকাশ করেন। একই সঙ্গে তিনি জানান, তাদের কন্যা সন্তানের নাম রাখা হয়েছে ‘শার্লিন খান’।

পোস্টে বুবলী উল্লেখ করেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে তাদের পরিবারে কন্যা সন্তানের আগমন ঘটেছে। এই আনন্দঘন মুহূর্তে যারা দোয়া ও শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি পোস্টে শাকিব খানকেও ট্যাগ করেন। তবে এ বিষয়ে এখনো শাকিব খানের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
কন্যা সন্তানের আগমনকে কেন্দ্র করে ভক্ত ও শুভানুধ্যায়ীরা সামাজিক মাধ্যমে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন। নতুন অতিথির জন্য বুবলী সবার কাছে দোয়া কামনা করেছেন।
প্রসঙ্গত, এর কয়েক দিন আগে ফ্যাশন ইনফ্লুয়েনসার এডলফ খান সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন, যেখানে বুবলীকে নিয়ে নানা গুঞ্জন তৈরি হয়। এরপর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তবে দেশের মূলধারার গণমাধ্যমে এ নিয়ে তেমন কোনো আনুষ্ঠানিক সংবাদ প্রকাশিত হয়নি। পরবর্তীতে ভারতীয় গণমাধ্যমসহ কিছু প্ল্যাটফর্ম বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।
অন্যদিকে, বিষয়টি নিয়ে শাকিব খান ও শবনম বুবলীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না এলেও, শুক্রবার ফেসবুক পোস্টের মাধ্যমে বুবলী কন্যা সন্তানের খবর নিশ্চিত করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



