ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন ও জাল অ্যাকাউন্ট সম্পর্কিত সতর্কবার্তা দিয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার।

আজ সোমবার সংবাদমাধ্যমে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে মুখ্য সচিব বলেছেন, ‘দেশের জনসাধারণ ও সব মিডিয়াকে জানাচ্ছি যে আমি এ বি এম আবদুস সাত্তার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, আমার ব্যক্তিগত ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছি এবং ওই অ্যাকাউন্টগুলো ডিঅ্যাক্টিভেট করা হয়েছে।’
তিনি বলেন, ‘এমতাবস্থায় আমার নাম ও পদবি ব্যবহার করে যেকোনো ব্যক্তি জাল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি বা ব্যবহার করে এর মাধ্যমে বিভ্রান্তি, অসংগতিপূর্ণ তথ্য বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার জন্য আমি দায়ী থাকব না। জনসাধারণকে সতর্ক করা হচ্ছে যে ওই ধরনের জাল অ্যাকাউন্ট ব্যবহারের ঘটনা ধরা পড়লে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
জনগণ এবং মিডিয়াকে অনুরোধ করা হচ্ছে, শুধু অফিশিয়াল সূত্র থেকে তথ্য গ্রহণের জন্য সচেতন থাকুন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


