রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলিতে এক তরুণ নিহত হওয়ার খবরের সঙ্গে মিলিয়ে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসানের মৃত্যুর গুজব সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে রাকিব নিজে এই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন এবং জানিয়েছেন, তিনি সুস্থ ও নিরাপদ রয়েছেন।

রোববার (১৫ মার্চ) রাতে শহীদ মিনারে রাকিবুল ইসলাম নামে এক যুবকের নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে কিছু অংশ ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’-র রাকিব হাসানের ছবি ব্যবহার করে শোক প্রকাশ করতে শুরু করেন।
এ বিষয়ে রাকিব হাসান বলেন, “আমি সারাদিন শুটিংয়ে ব্যস্ত ছিলাম। অনেকেই ফোনে খবরটি পাঠিয়েছেন। এমন গুজবে আমি নিজেও বিভ্রান্ত হয়েছি। আমি সুস্থ আছি এবং কেউ যেন এই গুজবে বিভ্রান্ত না হন।”
পুলিশ জানায়, রাত সাড়ে ৯টার দিকে শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ও ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম (২৭) গুরুতর আহত হন। পরে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত যুবক ও কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসান আলাদা ব্যক্তি। এ ঘটনায় একজনকে ইতোমধ্যে আটক করেছে পুলিশ।
উল্লেখ্য, রাকিব হাসান ২০১৮ সালে ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’ নামে ইউটিউব চ্যানেল চালু করেন এবং কনটেন্ট নির্মাণ শুরু করেন। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে তিনি এরই মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


