Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ শাহরাস্তিতে ১২ বছর পর সড়ক সংস্কার শুরু, উঠেছে অনিয়মের অভিযোগ
বিভাগীয় সংবাদ

শাহরাস্তিতে ১২ বছর পর সড়ক সংস্কার শুরু, উঠেছে অনিয়মের অভিযোগ

By Mynul Islam NadimJune 17, 20262 Mins Read

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার গুরুত্বপূর্ণ পরানপুর–বলশিদ–বাদিয়া গ্রামীণ পাকা সড়কের সংস্কার কাজ দীর্ঘ প্রায় ১২ বছর পর শুরু হয়েছে। তবে কাজ শুরুর পর থেকেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও নকশা পরিবর্তনের অভিযোগ উঠেছে।

সংস্কার

Advertisement

স্থানীয়দের দাবি, সংস্কারকাজের সময় সড়কের প্রস্থ আগের তুলনায় কমিয়ে ফেলা হচ্ছে এবং পুরনো ও নিম্নমানের ইটসহ মানহীন সামগ্রী ব্যবহার করা হচ্ছে। এসব বিষয়ে প্রতিবাদ করলে উপজেলা প্রকৌশলীর পক্ষ থেকে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শাহরাস্তি রেল স্টেশন সংলগ্ন পরানপুর–বলশিদ–বাদিয়া সড়কটি এলাকার গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। শিক্ষার্থী, ব্যবসায়ী ও যানবাহনের চলাচলে এটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে ২০১৪ সালের পর বড় কোনো সংস্কার না হওয়ায় সড়কটি ধীরে ধীরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

বর্তমানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় এক কিলোমিটার সড়কের সংস্কার কাজ বাস্তবায়ন করছে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ৭৪ লাখ টাকা।

স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন অভিযোগ করেন, আগে সড়কের প্রস্থ প্রায় ১০ ফুট থাকলেও এখন তা কমিয়ে সাড়ে ৮ ফুট করা হচ্ছে। এছাড়া নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।

তিনি আরও জানান, এ বিষয়ে প্রতিবাদ করলে উপজেলা প্রকৌশলী মো. মইনুল ইসলাম কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেন, ফলে অনেকেই ভয়ে কথা বলতে সাহস পাচ্ছেন না।

এদিকে নিয়মিত ইজিবাইক চালক মো. জুবায়ের বলেন, সড়ক সরু করা হলে যান চলাচলে সমস্যা তৈরি হবে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়বে।

অন্যদিকে সংস্কার কাজের তদারকির দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, সড়কটি বর্তমানে প্রায় ১৮ ফুট প্রশস্ত করার পরিকল্পনা রয়েছে এবং জনগণের দীর্ঘদিনের ভোগান্তি কমাতেই কাজটি করা হচ্ছে।

তিনি জানান, ওমর ফারুক নামের ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় এক কিলোমিটার সড়কের কাজ করছে।

ঠিকাদার ওমর ফারুক অবশ্য সব অভিযোগ অস্বীকার করে বলেন, সিডিউল অনুযায়ীই কাজ করা হচ্ছে এবং নিয়মের বাইরে কিছু করা হয়নি।

শাহরাস্তি উপজেলা প্রকৌশলী মো. মইনুল ইসলাম জানান, অভিযোগের কারণে আগে কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। এখন কাজ আবার শুরু হয়েছে এবং আগামী ২৫ জুনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে। তিনি আরও বলেন, সড়ক সরু করা হচ্ছে—এমন অভিযোগ সঠিক নয়; বরং পুরনো সড়কের গঠনগত পরিবর্তনের কারণে এমন ধারণা তৈরি হতে পারে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
সংস্কার
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
মাদ্রাসাছাত্রী

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

July 16, 2026
Manikganj

অতিরিক্ত জেলা প্রশাসক ও ব্যবসায়ীর বিরুদ্ধে প্রমাণহীন অভিযোগ, পরে প্রত্যাহার

July 16, 2026
নাটোরে তিন বোন

একসঙ্গে জন্ম, একসঙ্গেই বৃত্তি: নাটোরে তিন বোনের অনন্য সাফল্য

July 15, 2026

Latest News

মাদ্রাসাছাত্রী

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

Manikganj

অতিরিক্ত জেলা প্রশাসক ও ব্যবসায়ীর বিরুদ্ধে প্রমাণহীন অভিযোগ, পরে প্রত্যাহার

নাটোরে তিন বোন

একসঙ্গে জন্ম, একসঙ্গেই বৃত্তি: নাটোরে তিন বোনের অনন্য সাফল্য

Raj hotel

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার, রাজ হোটেলকে ৫০ হাজার জরিমানা

Sahadat

ত্রুটিপূর্ণ গাড়ি আটকে সম্মাননা পেলেন এটিএসআই শাহাদাত

Shaturia

মা-হারা শিশুকে পিটিয়ে হাত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক

বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

প্রেমের সম্পর্কে হত্যা, ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

পরীক্ষা দিল শিক্ষার্থীরা

ছাতা মাথায় পরীক্ষা দিল শিক্ষার্থীরা, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

স্বামীর যাবজ্জীবন

স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

Money

এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস মানি লন্ডারিং মামলায় রিমান্ডে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa