ছোটবেলার স্মৃতি এখনও মনে উঁকি দেয়। প্রায় সময় মনে পরে শৈশবের বিভিন্ন শো আর সিরিজের কথা। অনেকের শৈশবের আনন্দের স্মৃতির একটি ‘সোন পরী’। ২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্ত স্টার প্লাসে প্রচারিত একটি অত্যন্ত জনপ্রিয় ভারতীয় শিশুদের ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার টেলিভিশন সিরিজ ‘সোন পরী’। এটি বাংলায় ‘সোনার পরী’ নামেও পরিচিত। আর এই সিরিজের অন্যতম চরিত্র ‘ফ্রুটি’।

‘সোন পরী’র সেই ছোট্ট মেয়েটি যেন ছিল শৈশবের এক টুকরো নির্ভেজাল আনন্দ। অনেক বছর পর হঠাৎ প্রশ্ন জাগে সেই ফ্রুটি এখন কোথায়? কী করছে? ফ্রুটি চরিত্রে অভিনয় করা তনভি হেগড়ে খুব ছোট বয়স থেকেই ক্যামেরার সামনে বড় হয়েছেন। মাত্র তিন বছর বয়সে অভিনয় শুরু, আর স্কুলে পড়ার সময়ই হয়ে ওঠেন জনপ্রিয় মুখ।
কিন্তু এই সাফল্যের আড়ালে ছিল কিছু না পাওয়া। স্কুলের বন্ধুদের সঙ্গে আড্ডা, পিকনিক, ছোট ছোট আনন্দ এসব অনেকটাই মিস করেছেন তিনি। তাই একসময় নিজেকে সময় দিতে অভিনয় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তনভি। এই সিদ্ধান্তটা সহজ ছিল না, কিন্তু প্রয়োজনীয় ছিল নিজের জন্য, নিজের মতো করে বাঁচার জন্য।
ছোটবেলার সেই চঞ্চল ফ্রুটি এখন অনেকটাই বদলে গেছেন। ছোটবেলার সেই ‘ফ্রুটি’ এখন অনেক বেশি পরিণত ও স্টাইলিশ হয়ে উঠেছেন। সোশ্যাল মিডিয়ায় তার নতুন লুক দেখলে একঝলকে চেনাই কঠিন। অভিনয়ের সঙ্গে না থাকলেও তার ইনস্টাগ্রাম থেকে দেখা যায় সোন পারীর সেটের মূল দুই চরিত্রের সঙ্গে তার বর্তমান সময়ের একটি ছবি।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
অভিনয় থেকে দূরে থাকলেও তনভি থেমে নেই। বরং নিজের আগ্রহগুলো নিয়েই তৈরি করেছেন আলাদা এক জগৎ। তনভি হেগড়ে সোশ্যাল মিডিয়ায় তার পছন্দের বিভিন্ন বিষয় তুলে ধরেন। তনভি ৮টিরও বেশি ভাষা জানেন এবং বর্তমানে স্প্যানিশ শিখছেন। ভিডিয়ো গেম খেলার প্রতি তার প্রবল আগ্রহ রয়েছে। নিজের বাড়িতেই তিনি একটি বিশেষ গেমিং সেটআপ তৈরি করেছেন। সোশ্যাল মিডিয়ায় গেমিং সেটআপের ছবি দিয়েছেন তিনি। পরিবার, বন্ধু আর ক্যারিয়ার নিয়েই ব্যস্ত তানভি।
সূত্র: হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


