সংবিধান সংস্কার পরিষদ সম্পর্কিত আলোচনা শীঘ্রই সংসদ ফ্লোরে হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান।

মন্ত্রী জানান, বৈঠকে অধিবেশন চলাকাল, আলোচ্য বিষয়, নতুন আইন প্রস্তাব, এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর কত ঘণ্টা আলোচনা হবে—এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, ১৫ মার্চের পর বর্তমান অধিবেশন মুলতবি হবে এবং ঈদের পর ২৯ মার্চ থেকে সংসদ আবার বসবে। এপ্রিল মাসজুড়ে অধিবেশন কার্যক্রম চালু থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


