Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় শিগগির নিয়োগ হচ্ছে ৩২ হাজার শিক্ষক
জাতীয় শিক্ষা

শিগগির নিয়োগ হচ্ছে ৩২ হাজার শিক্ষক

By Shamim RezaJuly 12, 20233 Mins Read

জুমবাংলঅ ডেস্ক : দীর্ঘদিন পর অবশেষে নিয়োগ পেতে যাচ্ছেন বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় সুপারিশ পাওয়া ৩২ হাজারের বেশি শিক্ষক। এ নিয়োগ চূড়ান্ত হতে পারে চলতি মাসের শেষে অথবা আগামী আগস্ট মাসের শুরুতে। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

৩২ হাজার শিক্ষক

Advertisement

গত ১২ মার্চ শিক্ষক নিয়োগে চতুর্থ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করে এনটিআরসিএ। এতে ৩২ হাজার ৪৩৮ প্রার্থীকে নির্বাচন করা হয়। এনটিআরসিএর সূত্র জানায়, পুলিশ ভেরিফিকেশন চলা অবস্থায় নিয়োগ দিতে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হবে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে চলতি মাসের শেষে ৩২ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হতে পারে।

আজকের পত্রিকাকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন এনটিআরসিএর সচিব মো. ওবায়দুর রহমান। তিনি বলেন, তৃতীয় গণবিজ্ঞপ্তির মতো পুলিশ ভেরিফিকেশন চলা অবস্থায় চতুর্থ গণবিজ্ঞপ্তির আওতায় সুপারিশ পাওয়া শিক্ষকদের নিয়োগের পরিকল্পনা রয়েছে। এ জন্য মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হবে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে চলতি মাসে অথবা আগামী মাসের শুরুতে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে।

সচিব আরও বলেন, ‘ইতিমধ্যে প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফরম পেয়েছি। আর এখন প্রার্থীদের সনদ যাচাই-বাছাই করা হচ্ছে। খুব শিগগির ভেরিফিকেশন ফরমগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।’

এদিকে চতুর্থ গণবিজ্ঞপ্তির নিয়োগে ধীরগতিতে ক্ষোভ প্রকাশ করেছেন চাকরিপ্রার্থীরা। তাঁরা বলছেন, নিয়োগে দেরি হওয়ায় চাকরিপ্রার্থীরা
অনিশ্চয়তায় জীবন পার করছেন। একই সঙ্গে শিক্ষকসংকটে স্বাভাবিক পাঠদান কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

জানতে চাইলে এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক ফোরামের আহ্বায়ক মো. সান্ত আলী বলেন,‘নিয়োগে ধীরগতিতে ৩২ হাজার চাকরিপ্রার্থী অনিশ্চয়তায় পড়েছেন। তাই শিক্ষকের নিয়োগ কার্যক্রম দ্রুত শেষ করার দাবি জানাচ্ছি।

শিক্ষকসংকটে স্বাভাবিক পাঠদানই ব্যাহত হচ্ছে।’একই কথা বলেছেন সুপারিশ পাওয়া ইমরুল শেখ। তিনি বলেন, ‘চার মাস আগে শিক্ষক নিয়োগের সুপারিশ পেয়েছি। কবে নিয়োগ হবে, তা নিয়ে অনিশ্চয়তায় আছি। দ্রুত নিয়োগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

জানা যায়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ৬৮ হাজার ৩৯০টি শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য গত বছরের ২১ ডিসেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। বিজ্ঞপ্তিটি ‘চতুর্থ গণবিজ্ঞপ্তি’ নামে পরিচিত। এর মধ্যে স্কুল ও কলেজে ৩১ হাজার ৫০৮টি এবং মাদ্রাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠানে ৩৬ হাজার ৮৮২টি পদ ছিল। সব কটি পদই এমপিওভুক্ত।

চতুর্থ গণবিজ্ঞপ্তির নিয়োগে বেশ কিছু পরিবর্তন আনে এনটিআরসিএ। এর মধ্যে রয়েছে অনলাইনে আবেদন করার পদ্ধতিও সহজ করা।একজন প্রার্থী সর্বোচ্চ ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করা। এ ছাড়া আবেদনের নিচে ‘পছন্দের ৪০টি প্রতিষ্ঠানে সুযোগ না পেলে মেধার ভিত্তিতে যদি অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পান, তাহলে যোগ দেবেন কি না?’ সেখানে প্রার্থী ‘হ্যাঁ’ বা ‘না’ বাছাই করার সুযোগও দেওয়া হয়।

গুগল ক্যালেন্ডারের নতুন সুবিধা, যা আপনি জানতেন না

এর আগে ২০২১ সালের ৩০ মার্চ তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এতে শূন্য পদ ছিল ৫৪ হাজার ৩০৪টি। ওই বিজ্ঞপ্তির আওতায় ফল প্রকাশ হয় গত বছরের ১৫ জুলাই। সেখান থেকে ৩৪ হাজার ৭৩ জন শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

August 3, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026

Latest News

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa