মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই পুরোদমে সরকারি দায়িত্ব পালন শুরু করে দিয়েছেন থালাপতি বিজয়।

থালাপতি বিজয়

Advertisement

রবিবার (১০ মে) স্থানীয় সময় সকাল ১০টার দিকে চেন্নাই নেহরু স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ নিয়ে প্রথম সরকারি আদেশে সই করেছেন তিনি।

হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী- আদেশ অনুযায়ী জনগণের কল্যাণ নিশ্চিত করতে তামিলনাড়ুর নতুন রাজ্য সরকার আবাসিক গ্রাহকদের ২০০ ইউনিট করে বিদ্যুৎ বিনামূল্যে দেবে। একই সঙ্গে তামিলনাড়ুর নারীদের সুরক্ষা নিশ্চিত করতে একটি বিশেষ বাহিনী গঠন করারও আদেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সকালে গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার নতুন মুখ্যমন্ত্রীকে শপথ পড়ান।

এসময় তামিলনাড়ুর নতুন সরকারের মন্ত্রী হিসেবে এন আনন্দ, আধব অর্জুন, রাজমোহন, আর নির্মল কুমার, পি ভেঙ্কটরামানান, কে জি অরুণ রাজ, কে এ সেনগোট্টাইয়ান, টি কে প্রভু এবং সেলভি এস কীর্তনা শপথ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিক এবং লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। এছাড়া থালাপতি বিজয়ের বাবা–মা, অভিনেত্রী তৃষ্ণা কৃষ্ণানসহ আমন্ত্রিত অতিথি ও সমর্থকেরা। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজ্য পর্যায়ের শীর্ষ নেতারাও শপথ অনুষ্ঠানে ছিলেন।

টানা রাজনৈতিক নাটকীয়তা, জোট আলোচনা আর সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিতের পর অবশেষে তামিলনাড়ুতে সরকার গঠন করলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়।

এর আগে শনিবার রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারের সঙ্গে বৈঠকের পর তার শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণা আসে। এ উপলক্ষে রাজ্যজুড়ে সমর্থকদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক উচ্ছ্বাস।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

গত সোমবার (৪ মে) ঘোষিত বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসনে জয় পায় টিভিকে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮ আসন। শুক্রবার পর্যন্ত জোটের শক্তি ১১৬ আসনে আটকে থাকলেও, শনিবার একাধিক দল সমর্থন দিলে জোটের আসন সংখ্যা দাঁড়ায় ১২০-এ। এরপরই সরকার গঠনের দাবি জানান বিজয়। তামিলনাড়ুর ইতিহাসে এবারই প্রথমবারের মতো একাধিক দলের সমর্থনে সরকার গঠিত হলো।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.