শরীরের পেশি গঠনে প্রোটিন অপরিহার্য ভূমিকা পালন করে। পাশাপাশি, রক্তে শর্করার সঠিক মাত্রা বজায় রাখা, ইস্ট্রোজেন হরমোনের সঠিক কার্যকারিতা এবং থাইরয়েডসহ শরীরের সার্বিক স্বাস্থ্য বজায় রাখতে পর্যাপ্ত প্রোটিন গ্রহণ জরুরি। আমাদের দেহের প্রায় সব গুরুত্বপূর্ণ কাজ প্রোটিনের ওপর নির্ভরশীল।

প্রোটিন ছাড়া শরীরের অনেক প্রক্রিয়া ঠিকমত সম্পন্ন হতে পারে না। তাই প্রতিদিন প্রয়োজনীয় প্রোটিন গ্রহণে সচেতন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রোটিনের অভাবে শরীর নানা সমস্যার সম্মুখীন হতে পারে।
কিন্তু কীভাবে বোঝবেন আপনার শরীরে প্রোটিনের ঘাটতি রয়েছে?
প্রোটিনের অভাবের কিছু স্পষ্ট লক্ষণ আছে। প্রথমত, প্রোটিন সমৃদ্ধ খাবার দীর্ঘ সময় পেট ভরা রাখে। যদি শরীরে পর্যাপ্ত প্রোটিন না থাকে, বারবার ক্ষুধা অনুভূত হতে পারে। এছাড়া, রক্তে শর্করার মাত্রা অস্থির হতে পারে, যা ডায়াবেটিস রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ। তাই ডায়াবেটিস রোগীদের খাদ্য তালিকায় প্রোটিন সমৃদ্ধ ডাল, মাছ, ডিম, বাদাম ইত্যাদি রাখা উচিত।
প্রোটিনের ঘাটতির আরেকটি সাধারণ লক্ষণ হলো চুল পড়া। ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যাওয়াও প্রোটিনের অভাব নির্দেশ করতে পারে। প্রোটিন ক্ষতস্থান দ্রুত সারাতে সাহায্য করে, তাই দীর্ঘ সময় কোনো ক্ষত না শুকালে সেটি প্রোটিনের অভাবের ইঙ্গিত।
শরীর সব সময় ক্লান্ত লাগে? এটি প্রোটিনের অভাবের কারণে হতে পারে। কারণ প্রোটিন শরীরকে চনমনে ও সক্রিয় রাখে। প্রোটিনের ঘাটতি ক্লান্তি, দুর্বলতা এবং যকৃতের ওপর অতিরিক্ত চাপ তৈরি করতে পারে।
পরিশেষে বলা যায়, প্রতিদিন পর্যাপ্ত প্রোটিন গ্রহণ না করলে শরীরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে।
সূত্র: হেলথ জার্নাল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


