Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ‘সরকার গঠনের সুযোগ পেলে বিএনপির প্রধান দায়িত্ব হবে দেশ পুনর্গঠন করা’
জাতীয়

‘সরকার গঠনের সুযোগ পেলে বিএনপির প্রধান দায়িত্ব হবে দেশ পুনর্গঠন করা’

By Mynul Islam NadimFebruary 2, 20262 Mins Read
Advertisement

বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে ঐক্যের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের সমর্থন ও আল্লাহতালার রহমতে আগামী দিনে সরকার গঠনের সুযোগ পেলে বিএনপির প্রধান দায়িত্ব হবে দেশ পুনর্গঠন করা। তবে এই পুনর্গঠন কোনো একক দল বা গোষ্ঠীকে নিয়ে নয়; বরং দল-মত, শ্রেণি-পেশা নির্বিশেষে সব মানুষকে সঙ্গে নিয়েই তা করতে হবে।

বিএনপি

সোমবার (২ জানুয়ারি) দুপুরে খুলনার খালিশপুর শিল্পাঞ্চলের প্রভাতী স্কুল মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, বিএনপি শুধু কথার রাজনীতিতে বিশ্বাস করে না; দেশকে বাস্তব অর্থেই সামনের দিকে এগিয়ে নেওয়াই তাদের লক্ষ্য। তিনি বলেন, গত ১৫–১৬ বছরে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের অসংখ্য নেতাকর্মী খুন, গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। লাখো মানুষের বিরুদ্ধে দায়ের করা হয়েছে গায়েবি মামলা। তবুও ২০২৪ সালের জুলাই-আগস্টে দেশের মানুষ দলীয় বিভাজন ভুলে রাজপথে নেমে স্বৈরাচারকে বিদায় করেছে।

প্রায় ২৬ মিনিটের বক্তব্যে তিনি বলেন, গত ১৬ বছর ধরে দেশের মানুষ তাদের মৌলিক রাজনৈতিক অধিকার—বিশেষ করে ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। শুধু জাতীয় নির্বাচন নয়, স্থানীয় সরকার নির্বাচনেও জনগণের মতামত প্রতিফলনের সুযোগ ছিল না। কেউ প্রতিবাদ করতে গেলে রাতের আঁধারে খুন, গুম কিংবা তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। তিনি বলেন, সেই বঞ্চিত অধিকার পুনরুদ্ধারের সময় এসেছে এবং আগামী ১২ তারিখ জনগণ সেই অধিকার প্রয়োগ করবে।

অতীতের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতার কথা স্মরণ করে বিএনপি চেয়ারম্যান বলেন, অতীতেও বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে ছিল। ভবিষ্যতেও জনগণের রায়ে সরকার গঠন করতে পারলে প্রথম কাজ হবে দেশ পুনর্গঠন। তবে যারা মানুষের মর্যাদা ও আত্মসম্মানকে গুরুত্ব দেয় না, তাদের হাতে দেশ কখনোই নিরাপদ থাকতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, প্রায় ২০ কোটি জনসংখ্যার বাংলাদেশে অর্ধেকই নারী। এই বিশাল জনশক্তিকে পিছনে রেখে কোনো উন্নয়ন পরিকল্পনাই সফল হতে পারে না। দেশ পুনর্গঠনের জন্য নারী সমাজকে সম্পৃক্ত করা অপরিহার্য। এ প্রসঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে স্কুল থেকে কলেজ পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন, যাতে তারা শিক্ষিত হয়ে আত্মনির্ভরশীল হতে পারে।

খুলনা মহানগর ও জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের প্রার্থী রকিবুল ইসলাম বকুলসহ খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বিভিন্ন আসনের বিএনপি প্রার্থীরা।

এর আগে সকাল ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। উল্লেখ্য, এটি তারেক রহমানের খুলনায় চতুর্থ সফর; সর্বশেষ ২০০৪ সালে তিনি খুলনা সফর করেছিলেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
বিএনপি
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
শিক্ষা বোর্ড

চলতি বছরের এসএসসি ফরম পূরণের সময় বাড়ালো ঢাকা শিক্ষা বোর্ড

February 2, 2026
ব্যালট পেপার

প্রার্থীর নাম-মার্কাসহ রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট পেপার পাঠাচ্ছে ইসি

February 2, 2026
রমজানের চাঁদ

রোজা শুরুর তারিখ সংশোধন, যেদিন দেখা যাবে রমজানের চাঁদ

February 2, 2026
Latest News
শিক্ষা বোর্ড

চলতি বছরের এসএসসি ফরম পূরণের সময় বাড়ালো ঢাকা শিক্ষা বোর্ড

ব্যালট পেপার

প্রার্থীর নাম-মার্কাসহ রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট পেপার পাঠাচ্ছে ইসি

রমজানের চাঁদ

রোজা শুরুর তারিখ সংশোধন, যেদিন দেখা যাবে রমজানের চাঁদ

নির্বাচন কমিশনার

পক্ষপাতিত্বের প্রমাণ পেলে পরিণতি খুব খারাপ হবে : নির্বাচন কমিশনার

শৈত্যপ্রবাহ

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

DUDOK

নির্বাচন ঘিরে ৩ স্লোগান প্রচার করবে দুদক

সোমবার খুলনা ও যশোরে যাচ্ছেন তারেক রহমান

খেলাধুলার গুরুত্ব অপরিসীম

যুবসমাজ মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই: সেনাপ্রধান

নির্বাচনী সফরে আসছেন

ভাতা নয়, কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে চাই: ডা. শফিকুর রহমান

বিএনসিসি চায় না

ভোটের কাজে বিএনসিসি চায় না বিএনপি

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.