সরকারি অর্থে কাউকে হজে পাঠানোর সিদ্ধান্ত টানা দ্বিতীয়বারের মতো স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, চলতি বছরে হজ পালনকারীরা ৩ কোটিরও বেশি টাকা ফেরত পাবেন। বিষয়টি জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ফলে হজ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন এসেছে। গত দুই বছরে ধাপে ধাপে বিমানভাড়া ৪০ হাজার টাকা কমানো হয়েছে। ২০২৬ সালের হজ মৌসুমে বিমানভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা।
তিনি আরও জানান, গত হজ মৌসুমে ‘লাব্বাইক’ অ্যাপ চালু করা হয়েছে। পাশাপাশি প্রি-পেইড কার্ড ও মোবাইল রোমিং সুবিধাও যুক্ত হয়েছে, যাতে হাজিরা বিদেশে গিয়ে আর্থিক ও যোগাযোগসংক্রান্ত ঝামেলায় না পড়েন। এবার হজের জন্য তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে সাশ্রয়ী প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার টাকা।
ধর্ম উপদেষ্টা বলেন, চলতি বছরের হজ প্রস্তুতি সন্তোষজনক পর্যায়ে রয়েছে। হাজিদের কষ্ট কমাতে হারাম শরীফের নিকটবর্তী এলাকায় আবাসনের ব্যবস্থা করা হয়েছে, যাতে যাতায়াত ও ইবাদতে সুবিধা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


