Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক শতাব্দীর সবচেয়ে ভ.য়ং.ক.র ঝড় হতে চলেছে হারিকেন মিলটন
আন্তর্জাতিক

শতাব্দীর সবচেয়ে ভ.য়ং.ক.র ঝড় হতে চলেছে হারিকেন মিলটন

By Shamim Rezaঅক্টোবর 9, 20243 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবারেই জার্মানি পৌঁছানোর কথা ছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। কিন্তু হারিকেন মিলটনের কারণে দেশ ছেড়ে যাওয়া ঠিক হবে না বলে জানিয়েছেন তিনি। সে কারণেই আপাতত জার্মানি সফর বাতিল করেছেন বাইডেন। বাইডেন জানিয়েছেন, আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শতাব্দীর সবচেয়ে ভয়ংকর ঝড় হতে চলেছে হারিকেন মিলটন। তা-ই আগে থেকেই সবরকম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Hurricane Milton

Advertisement

মেক্সিকো উপসাগরের উপর তৈরি হয়েছে হারিকেন মিলটন। মঙ্গলবার (৮ অক্টোবর) আমেরিকার আবহাওয়া দপ্তর এই ঝড়কে ক্যাটাগরি পাঁচ ঝড় হিসেবে চিহ্নিত করেছে। অর্থাৎ, এই ঝড় ২৪০ কিলোমিটার বেগে উপকূলে আঁছড়ে পড়তে পারে। যে কারণে ফ্লোরিডা উপকূল থেকে সকলকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা শুরু হয়েছে। এই তথ্য জানিয়েছে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেল।

বাইডেন জানিয়েছেন, ইতিমধ্যেই ফ্লোরিডার উপকূলে যথেষ্ট পরিমাণ সরকারি কর্মকর্তা পাঠানো হয়েছে। ফ্লোরিডার উপকূল থেকে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ করছেন তারা। দৃশ্যত রাস্তাজুড়ে বহু মানুষের ঢল দেখা যাচ্ছে ফ্লোরিডায়।

এদিকে বহু মানুষ ফ্লোরিডা ছেড়ে অন্য রাজ্যে চলে যাওয়ার চেষ্টা করছেন। যে কারণে হোটেল এবং বিমানের ভাড়া কয়েকগুণ বেড়ে গেছে। বাইডেন হোটেল এবং বিমান সংস্থাগুলির কাছে অনুরোধ করেছেন, ভাড়া না বাড়ানোর।

ন্যাশনাল হারিকেন সেন্টার এর আগে মিলটনকে ক্যাটাগরি পাঁচ থেকে চারে নামিয়ে এনেছিল। কিন্তু মঙ্গলবার ফের তা ক্যাটাগরি পাঁচ ঝড় হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে ফ্লোরিডার ট্যাম্পা বে অঞ্চলে আঁছড়ে পড়ার কথা মিলটনের। সমুদ্রের পানি ২০ ফুট পর্যন্ত উঠতে পারে। ফলে এই গোটা উপকূল অঞ্চল থেকেই মানুষকে সরিয়ে নেয়ার কাজ শুরু হয়েছে। এর আগে এখানেই আঁছড়ে পড়েছিল হারিকেন হেলেন। তখন যে ধ্বংসস্তূপ তৈরি হয়েছিল তা এখনো পুরোপুরি সরানো যায়নি। হারিকেন মিলটন এলে সেই ধ্বংসস্তূপের জিনিস স্প্লিন্টারের মতো চারিদিকে ছড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

ফ্লোরিডার গভর্নর রন ডিস্যানটিস জানিয়েছেন, উপকূল ছাড়তে বলার অর্থ এই নয় যে রাজ্য ছেড়ে চলে যেতে হবে। কিছু মাইল দূরেই সকলের থাকার ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, গাড়িতে জ্বালানি ভরার জন্য যথেষ্ট ব্যবস্থা আছে। যদিও স্থানীয় মানুষের অভিযোগ, জ্বালানি মিলছে না। অন্তত ১৫টি গ্যাস স্টেশন খালি বলে তারা জানিয়েছেন।

প্রসঙ্গত, মাত্র দুই সপ্তাহের কিছু সময় আগেই ভয়াবহ হারিকেন ‘হেলেন’ দক্ষিণ-পূর্ব যুক্তরাষ্ট্রে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। ২০০৫ সালে আঘাত হানা হারিকেন ক্যাটরিনার পর থেকে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের সবচেয়ে প্রাণঘাতী ঝড় ছিল এটি। এতে অন্তত ২২৫ জন মানুষ নিহত হয়। শত শত মানুষ নিখোঁজ রয়েছে।

শুধু ফ্লোরিডায় অন্তত ১৪ জন মারা গেছে। ওই হারিকেনের তাণ্ডবে প্রাণহানির পাশাপাশি বিগ বেন্ড ও আশপাশের এলাকার অসংখ্য গাছপালা ও বিদ্যুতের খুঁটিও উপড়ে পড়ে। একইসঙ্গে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি শত শত রাস্তা পানিতে ডুবে যায়।

লঞ্চ হলো সবচেয়ে কমমূল্যে দুর্দান্ত ফিচারের Flip Phone, রইল বিস্তারিত

আর এবার হারিকেন মিলটনের প্রভাবে ফ্লোরিডার মধ্যাঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা দেখা দিতে পারে। এমন অবস্থায় স্থানীয় কর্তৃপক্ষ ফ্লোরিডার পশ্চিম উপকূলের সব মানুষকে বাধ্যতামূলকভাবে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
modi-meloni

‘আমরাই সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

জুন 17, 2026
সৌদি আরব ও পর্তুগাল

পর্তুগালের সঙ্গে ভিসা মওকুফ চুক্তি সৌদি আরবের

জুন 17, 2026
Cat

ভিয়েতনামে মাংস বিক্রির জন্য চুরি করা ৪০০ বিড়াল উদ্ধার

জুন 17, 2026
Latest News
modi-meloni

‘আমরাই সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

সৌদি আরব ও পর্তুগাল

পর্তুগালের সঙ্গে ভিসা মওকুফ চুক্তি সৌদি আরবের

Cat

ভিয়েতনামে মাংস বিক্রির জন্য চুরি করা ৪০০ বিড়াল উদ্ধার

Kadim

দুই ভাইয়ের এক স্ত্রী! জোরপূর্বক বিবাহ ও নির্যাতন

অভিবাসী

একদিনে ৭১০ অভিবাসীর আগমন, ইংলিশ চ্যানেল পাড়ি নিয়ে নতুন চাপে যুক্তরাজ্য

তুলে নেওয়া হয়েছে

মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হয়েছে: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী

সভাপতির দায়িত্বে

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

নামাজ

ভারতে নয় বাংলাদেশ-পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন কেউ কিছু বলবে না: বিজেপির মন্ত্রী

হরমুজ

ট্রাম্পের ঘোষণা সত্ত্বেও কেন স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল?

সহায়তা

‘যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইসরায়েল টিকে থাকত না’

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa