আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের আল কাসিম শহরে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার মনোহরগঞ্জের দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ আগস্ট) বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজন হলেন, উপজেলার জলম দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে ২৪ বছরের মো. ফারুক ও ২১ বছর বয়সী মো. পারভেজ এবং একই এলাকার আবুল বাশারের ছেলে মো. সাদ্দাম।

সড়ক দুর্ঘটনা

Advertisement

এসব তথ্য নিশ্চিত করেছেন জলম দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো. আশিকুর হিরণ। নিহতদের পরিবারের বরাতে চেয়ারম্যান বলেন, ‘তিন বছর আগে ফারুক সৌদি আরব যান। সেখানে একটি কোম্পানিতে চাকরি নেন৷ মাস তিনেক আগে তার ছোট ভাই পারভেজকেও ওই কোম্পানিতে চাকরি নিয়ে দেন। সাদ্দামও তিন বছর আগে সৌদিতে পাড়ি জমান।

‘বৃহস্পতিবার দুপুরে বাজারের উদ্দেশে প্রাইভেট কার নিয়ে বের হন ফারুক। সঙ্গে ভাই পারভেজ ও সহকর্মী সাদ্দামও ছিলেন। আল কাসিম শহরে পৌঁছার আগে রাস্তায় মোড় ঘোরানোর সময় তাদের বহনকারী প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই তিনজন নিহত হন।’

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম বলেন, ‘আমরা ঘটনা শুনেছি। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের ফিরিয়ে আনতে সব ধরনের আইনি সহায়তা আমরা করব।’

বাজারে আগুন, আবারও বেড়েছে গরু ও মুরগির গোশতের দাম

কুমিল্লা জনশক্তি রপ্তানি অধিদপ্তরের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ বলেন, ‘মরদেহ দেশে আনতে পরিবার দুটিকে সব রকমের সহযোগিতা করা হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.