Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক সৌদি আরব কি জমজমের পানি বিমানে বহন নিষিদ্ধ করেছে?
আন্তর্জাতিক

সৌদি আরব কি জমজমের পানি বিমানে বহন নিষিদ্ধ করেছে?

By Shamim Rezaমে 20, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : বিমানে যাত্রীদের পবিত্র জমজম কূপের পানি বহনে সৌদি আরব নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতের কিছু গণমাধ্যমে দাবি করা হয়েছে। ইসলামি ক্যালেন্ডারের শেষ অর্থাৎ জিলহজ মাসে সারা বিশ্ব থেকে লাখ লাখ মুসলমান হজ পালনের জন্য মক্কায় যান, সেই হজের আগে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে খবরে বলা হচ্ছে।

জমজমের পানি

Advertisement

সৌদি বিমান চলাচল কর্তৃপক্ষ জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশনের (জিএসিএ) জারি করা হজ নির্দেশনার বিজ্ঞপ্তির বরাত দিয়ে খবর পরিবেশন করা হয়েছে। তবে বেশিরভাগ গণমাধ্যমের প্রতিবেদনে হজ নির্দেশনার ১১ নম্বর পৃষ্ঠার ৬.৯ অনুচ্ছেদে উল্লিখিত নির্দেশের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে।

পাশাপাশি দাবি করা হয়েছে, কর্তৃপক্ষ হজযাত্রীদের জমজমের পানি বহন নিষিদ্ধ করেছে এবং জেদ্দা অথবা সৌদি আরবের অন্য কোনও বিমানবন্দর দিয়ে ভ্রমণকারী যাত্রীদের কারও কাছে যাতে পবিত্র জমজমের পানি ভরা বোতল না থাকে তা নিশ্চিত করতে সব বিমান সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন এই আদেশ লঙ্ঘন করলে সৌদি আরবে চলাচলকারী যে কোনও বিমান সংস্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।

আসলেই কি জমজমের পানি বিমানে বহন নিষিদ্ধ করেছে সৌদি?

সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশনের ওয়েবসাইটে পাওয়া বিজ্ঞপ্তিতে দেখা যায়, হজের নির্দেশনায় জমজমের পানির ‌‘অনুমোদিত পরিমাণ’ হজযাত্রীরা বহন করার অনুমতি পাবেন বলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ইলেকট্রনিক পরিষেবার ‘অনুমোদিত পরিমাণ’ এবং পবিত্র মসজিদের জমজম প্রকল্পের কর্তৃপক্ষের উত্পাদিত পানি ছাড়া বিমান সংস্থাগুলোতে জমজমের পানি বহন কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

বিজ্ঞপ্তির ৬.৯ অনুচ্ছেদে জমজমের পানি সংক্রান্ত নির্দেশনা রয়েছে, যেখানে বলা হয়েছে জমজমের পানি যে পাত্রে নেওয়া হবে, সেটি অবশ্যই বিমানবন্দরের প্যাকেজিং কোম্পানির কাছে ভালোভাবে মোড়াতে হবে।

বিমানে জমজমের লজিস্টিকস সরবরাহ নিশ্চিত করতে সব এয়ারলাইন্সকে নির্দেশ দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, হজ মৌসুম শেষ না হওয়া পর্যন্ত পবিত্র পানি বিমানবন্দরে ফেলে রাখা যাবে না।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যাত্রীরা জমজম কেবল পাঁচ লিটার পানির একটি বাক্স কেনার এবং চেক-ইন করার অনুমতি পাবেন। যা সৌদি বিমানবন্দর কর্তৃপক্ষের নির্ধারিত প্যাকেজিং ব্যবস্থার মাধ্যমে মোড়াতে হবে।

ফিনল্যান্ডের বিরুদ্ধে এবার সত্যিই ব্যবস্থা নিচ্ছে রাশিয়া

সিদ্ধান্ত

বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতের কিছু গণমাধ্যমে সৌদি আরব জমজমের পানি বিমানে বহন নিষিদ্ধ করেছে বলে যে খবর প্রকাশ করেছে তা ভিত্তিহীন। মূলত সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের অনলাইন পরিষেবার মাধ্যমে জমজমের পানি বিমানে পরিবহনের অনুমতির জন্য হজযাত্রীদের আবেদন করতে হবে।

সেই আবেদনে মন্ত্রণালয় থেকে হজযাত্রীরা কতটুকু পানি বিমানে বহন করতে পারবেন তা নির্ধারণ করে দেওয়া হবে। সেই পরিমাণের বাইরে পানি বিমানে বহন করা যাবে না।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

জুন 19, 2026
কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুন 19, 2026
জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

জুন 19, 2026
Latest News
যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

নিয়ন্ত্রণ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ সম্ভব নয়: ট্রাম্প

সতর্ক করলো

মিত্র ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করলো যুক্তরাষ্ট্র

মারা গেছেন

মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী ডাভেইগ চেজ

তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পর বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম

সশস্ত্র হামলা

নাইজারের বিমানবন্দরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩৫

হচ্ছে না

হচ্ছে না পূর্বনির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা

অবরোধ

ইরানের নৌপথ থেকে অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa