Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক সৌদিতে ৪ হাজার বছরের পুরোনো শহর আবিষ্কার
আন্তর্জাতিক

সৌদিতে ৪ হাজার বছরের পুরোনো শহর আবিষ্কার

By Shamim RezaNovember 4, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের একটি মরুভূমিতে প্রাচীন শহরের খোঁজ মিলেছে। গবেষকরা দাবি করেছেন যে উত্তর-পশ্চিম সৌদিতে পাওয়া এই প্রাচীন শহরের নাম আল-নাতাহ।

Soudi

Advertisement

জানা যায়, এই শহরটি দীর্ঘকাল ধরে খাইবারের প্রাচীরে ঘেরা মরুদ্যানের আড়ালে লুকিয়ে ছিল। প্রাচীনকালেও এই অঞ্চলে সভ্যতা ছিল উন্নত। ফরাসি প্রত্নতাত্ত্বিক গুইলাম শার্লক্সের নেতৃত্বে এই গবেষণা করা হয়েছে। তারপর প্লাস ওয়ান নামের একটি জার্নালে এই গবেষণার বিস্তারিত প্রকাশিতও হয়েছে।

প্রতিবেদন অনুসারে, খাইবারের মরুভূমি অঞ্চলের এই প্রাচীন শহরে ছিল ৫০টিরও বেশি বাড়ি। ১৪.৫ কিলোমিটার দীর্ঘ একটি বিশাল প্রাচীরের সন্ধানও মিলেছে। ব্রোঞ্জ যুগের শুরুর দিকে, যাযাবর থেকে বসতি গড়ার জীবনধারায় মানুষের চলে আসার প্রমাণ হল এই আবিষ্কার।

গবেষকরা বলছেন এই শহরে প্রায় ৫০০ জন মানুষ বসবাস করতেন। আদি ব্রোঞ্জ যুগে ২৪০০ থেকে ২০০০ খ্রিস্টপূর্বাব্দে ২.৬ হেক্টরের বসতি স্থাপন করা হয়েছিল এবং প্রায় ১৫০০ থেকে ১৩০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত জনবসতি ছিল। তবে হাজার বছর পর তা জনশূন্য হয়ে পড়ে। যদিও শহরটির বাসিন্দারা কেন শহর ছেড়েছিলেন, তা জানা যায়নি।

এই শহরগুলি ছিল মেসোপটেমিয়া বা মিশরের শহরগুলির তুলনায় অনেকটাই ছোট। উত্তর-পশ্চিম আরবে এই শহরের উন্নতি হয়েছিল ধীরগতিতে। কারণ গবেষকরা বলেছেন যে সেই সময়ে উত্তর-পশ্চিম আরবকে একটি অনুর্বর মরুভূমি হিসেবে দেখা হত।

কমমূল্যে দুর্দান্ত ফিচারের ৫জি স্মার্টফোন আনলো রিয়েলমি, রইল দাম ও ফিচার

শহরের বাড়িগুলি একইভাবে তৈরি করা হয়েছিল এবং বাড়িগুলোর পাশে ছোট ছোট রাস্তাও ছিল। গবেষকরা মনে করেন যে ব্রোঞ্জ যুগে, উত্তর-পশ্চিম আরবে প্রধানত যাযাবর গোষ্ঠীর বসবাস ছিল, যারা পশু পালন করতেন। দূর-দূরান্তের বাণিজ্যও করতে যেতেন। এখানে অনেক কবরস্থানও ছিল। এখানে পাওয়া কবরস্থানের ভেতরে কুড়ুল, খঞ্জর এবং এগেট পাথর পাওয়া গিয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

July 13, 2026
শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

July 13, 2026
তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

July 13, 2026

Latest News

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

সুপ্রিম কোর্ট

বিজয়ের সরকারের আবেদনে গরু জবাই নিষিদ্ধের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

বালেন শাহে

বেকারত্বের ক্ষোভে নেপালে বিক্ষোভ, বালেন শাহের পদত্যাগ দাবি

Oil

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

Dron

মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করলো ইরান

সাবেক এমপি 

ভারতে জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করালেন সাবেক এমপি 

Minister

ভাঙতি না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

Biman

ইংল্যান্ডের কাছে নরওয়ে হারতেই ‘লোগো হারাল’ বিমান সংস্থা!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa