আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে বাস দুর্ঘটনায় অন্তত ৮ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

সৌদি আরব

Advertisement

এছাড়া ১৮ বাংলাদেশিকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। ৮ বাংলাদেশি ছাড়াও নিহতদের মধ্যে একজন মিশরীয়, একজন ইয়েমেনী ও একজন সুদানের নাগরিক রয়েছেন।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন জানিয়েছেন, সৌদি আরবে যে বাস দুর্ঘটনা ঘটেছে, সেই বাসে ৪৭ জন যাত্রী ছিল। এর মধ্যে বাংলাদেশি নাগরিক ছিলেন ৩৫ জন। বাস দুর্ঘটনায় ১৮ বাংলাদেশি আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর মৃত্যু হয়েছে ২২ জনের। নিহতদের মধ্যে ৩ জনকে শণাক্ত করা হয়েছে, তবে তারা বাংলাদেশি নন। আহতদের সৌদি আরবের বাংলাদেশ মিশন থেকে দেখভাল করা হচ্ছে।

খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ওমরাহ যাত্রী নিহত হয়েছেন। সোমবার (২৭ মার্চ) ওমরাহ যাত্রী বহনকারী বাসটি একটি সেতুতে দুর্ঘটনার কবলে পড়ে। একপর্যায়ে বাসটি উল্টে আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসির প্রদেশ ও আভা শহরের সঙ্গে সংযোগকারী একটি সড়কে নিয়ন্ত্রণ হারানোয় দুর্ঘটনাটি ঘটেছে।

নিহতরা ওমরাহ পালন করতে মক্কা যাচ্ছিলেন।

‘আশ্রম’-কে টেক্কা দেবে এই ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না

দুর্ঘটনার খবরে সৌদি বেসামরিক প্রতিরক্ষা ও রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের দল দুর্ঘটনাস্থলে ছুটে যায় এবং এলাকাটি ঘিরে ফেলে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। সৌদি কর্তৃপক্ষ নিহত ও আহতদের পরিচয় এখনও প্রকাশ করেনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.