আন্তর্জাতিক ডেস্ক : গাড়ি চালানো থেকে শুরু করে ট্রেন চালানোও অনুমতি পেয়েছে সৌদি নারীরা। প্রথমবারের মতো বুলেট ট্রেন চালানোর জন্য ৩২ জন নারীর প্রশিক্ষণ কার্যক্রমের প্রথম পর্যায় শেষ হয়েছে বলে জানিয়েছে সৌদি রেলওয়ে (এসএআর)। এ সাফল্য উদযাপন করতে টুইটার অ্যাকাউন্টে তারা একটি ভিডিও প্রকাশ করেছে।

সৌদিতে প্রথমবারের মতো ট্রেন চালাবেন নারীরা

Advertisement

এতে বলা হয়, ২০২২ সালে প্রশিক্ষণ কার্যক্রমের প্রথম ধাপ শেষ করেছেন এই ৩২ নারী।

নববর্ষের দিনে প্রকাশিত ভিডিওতে প্রশিক্ষণে অংশ নেয়া কয়েকজন নারী জানান, অগ্রগামী এই উদ্যোগের অংশ হতে পেরে তারা ভীষণ গর্বিত। তারাই দেশটির ইতিহাসে বুলেট ট্রেনের নারী চালকদের প্রথম ব্যাচ। তারা ট্রেন চালাতে উন্মুখ হয়ে আছেন।

এক বছরের প্রশিক্ষণ শেষে ৩২ জন নারী এখন সৌদি আরবের মক্কা ও মদিনা শহরের মধ্যে ৪৫৩ কিলোমিটার রুটে দ্রুতগামী বুলেট ট্রেন চালানোর দৌড়ে আছেন। তারাই প্রথম নারী, যারা সৌদি রেলওয়ের ট্রেন চালাতে যাচ্ছেন।

সাম্প্রতিক বছরগুলোতে সৌদির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন নারীরা। এ ক্ষেত্রে নারীদের গাড়ি চালানোর ক্ষমতা বড় ভূমিকা পালন করেছে। ২০১৮ সালের আগে সৌদি নারীদের গাড়ি চালানোর অনুমতি ছিল না। এতে তাদের চলাফেরা এবং কর্মজীবনের সুযোগ ছিল সীমিত।

২০১৮ সালের জুনে নারীদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ফলে সৌদি সমাজে তাদের ভূমিকায় একটি বড় পরিবর্তন এসেছে। তারপর থেকে সৌদি আরবের নারীদের কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সৌদি সরকার ভিশন-২০৩০ এর আওতায় লক্ষ্য পূরণে কাজ করছে বলে দেশটিতে এই প্রবণতা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

কয়েক দশক ধরে সৌদি আরবে নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণের হার ছিল নগন্য। তবে সম্প্রতি বছরগুলোতে প্রিন্স সালমান অর্থনীতিকে তেল নির্ভরশীলতা থেকে সরিয়ে আনার জন্য নানা পদক্ষেপ নিচ্ছেন। তারই অংশ হিসেবে নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।

তবে এই কারণে অবশ্য রক্ষণশীল দেশটিতে বেশকিছু সংস্কারও করতে হয়েছে। এসব সংস্কারের মধ্যে রয়েছে নারীদের গাড়ি চালানো ও একা একা ভ্রমণের অনুমতি দেয়া।

কাজটি শুধুমাত্র মেয়েরাই পারে, ছেলেরা মোটেও না

এসব সংস্কারের কারণেই গত পাঁচ বছরে সৌদি আরবে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ প্রায় দ্বিগুণ হয়েছে। দেশটিতে এখন ৩৩ শতাংশ নারী ঘরের বাইরে বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে চলেছেন।

সূত্র : আল অ্যারাবিয়া

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.