স্পোর্টস ডেস্ক : আফ্রিকা ক্রিকেট দল। বিশ্বকাপের ১৩তম আসরের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়ে যায় প্রোটিয়ারা।

দ. আফ্রিকা

Advertisement

দলের চরম ব্যাটিং বিপর্যয়ের দিনে একাই লড়াই করেছেন মিডলঅর্ডার ব্যাটসম্যান ডেভিড মিলার। ২৪ রানে প্রথম সারির ৪ ব্যাটসম্যানের বিদায়ের পর হেনরি ক্লেসেনকে সঙ্গে নিয়ে ১১৩ বলে ৯৫ রানের জুটি গড়েন মিলার।

৪ উইকেটে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ১১৯ রান। এরপর শূন্য রানের ব্যবধানে ফেরেন হেনরি ক্লেসেন ও মার্কু জেনসেন। ক্লেসেন ৪৮ বলে চার বাউন্ডারি আর দুটি ছক্কায় ৪৭ রান করে ফেরেন।

এরপর সপ্তম উইকেটে জেরাল্ড কোয়েটজিকে সঙ্গে নিয়ে ৭৬ বলে ৫৩ রানের জুটি গড়েন ডেভিড মিলার। ৬ উইকেটে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ১৭২ রান। এরপর মাত্র ৪০ রানের ব্যবধানে দক্ষিণ আফ্রিকা হারায় ৪ উইকেট।

১১.৫ ওভারে দলীয় ২৪ রানে ৪ ব্যাটসম্যান আউট হওয়ার পর ব্যাটিংয়ে নামেন মিলার। ৪৭.২ ওভারে নবম ব্যাটসম্যান হিসেবে মিলার যখন আউট হন তখন দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২০৩ রান।

‘টাইগার ৩’ তিন দিনে কত আয় করল?

দলের ব্যাটিং বিপর্যয়ে ধ্বংস্তূপের মাঝে দাঁড়িয়ে ১১৬ বলে ৮টি চার আর ৬টি ছক্কার সাহায্যে ১০১ রান করে ফেরেন মিলার। মিলার আউট হওয়ার পর মাত্র ৯ রানের ব্যবধানে কাগিসো রাবাদা আউট হলে ৪৯.৪ ওভারে ২১২ রানে ইনিংস শেষ হয় দক্ষিণ আফ্রিকার।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.