স্পেন সরকার নথিহীন অভিবাসীদের জন্য একটি ‘সাধারণ ক্ষমা’ কর্মসূচি অনুমোদন করেছে। এর ফলে দেশটিতে অবস্থান করা প্রায় পাঁচ লাখ অনিবন্ধিত অভিবাসী আইনি স্বীকৃতির জন্য আবেদন করার সুযোগ পাবেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) পেদ্রো সানচেজ সরকারের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকে আবেদন গ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। বিশ্বজুড়ে অভিবাসনবিরোধী মনোভাব বাড়তে থাকলেও স্পেনের এই পদক্ষেপ দেশটিকে ভিন্ন অবস্থানে দাঁড় করিয়েছে।
তবে এই উদ্যোগকে ঘিরে দেশটির রাজনৈতিক অঙ্গনে বিতর্ক তৈরি হয়েছে। বিরোধী দলগুলো এর সমালোচনা করছে, এমনকি কিছু সরকারি কর্মকর্তাও পরিস্থিতি সামাল দেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
অভিবাসন আইন সংশোধনের একটি ডিক্রি জারির মাধ্যমে সরকার দ্রুত এই সিদ্ধান্ত কার্যকর করে। এর ফলে আইনসভাকে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে, কারণ বর্তমান সরকার সেখানে সংখ্যাগরিষ্ঠতা ভোগ করে না। এর আগে আইনসভায় ‘সাধারণ ক্ষমা’ সংক্রান্ত একটি প্রস্তাব পাসের চেষ্টা ব্যর্থ হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


