জেক হল, যিনি ব্রিটিশ রিয়েলিটি শো দ্য অনলি ওয়ে ইজ এসেক্স-এ অভিনয়ের মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন, তার মরদেহ স্পেন থেকে উদ্ধার করা হয়েছে। গত ৭ মে ক্ষতবিক্ষত অবস্থায় তার মরদেহ উদ্ধার হওয়ার পর মৃত্যুকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর।

হল

Advertisement

অভিনেতা তার ৮ বছর বয়সী কন্যা সন্তান রিভারকে রেখে গেছেন। সন্তানের মা হলেন তার সাবেক স্ত্রী ও রিয়েলিটি তারকা মিসে বেকিরি।

মার্কিন সাময়িকী পিপলের প্রতিবেদনে বলা হয়, স্পেনের মায়োর্কার সান্তা মার্গালিদা পৌর এলাকায় স্থানীয় সময় ৬ মে সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটে। সারারাত বাইরে কাটানোর পর একটি ভবনের কাছে মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় জেক হলের মরদেহ পাওয়া যায়। তার বুকে কাঁচের দরজার ভাঙা টুকরোও পাওয়া গেছে।

গার্ডিয়া সিভিল জানিয়েছে, ধারণা করা হচ্ছে কাঁচের জানালায় ঝাঁপিয়ে পড়ার পর তার মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশ প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয় পুলিশ সূত্রের দাবি, ঘটনাস্থলে থাকা চারজন পুরুষ ও দুই নারী মাদক গ্রহণ করেছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পার্টি শেষে তারা ওই বাসভবনে গিয়ে আরও মাদক ও অ্যালকোহল সেবন করেন। অতিরিক্ত মাদক গ্রহণের পর জেক হল উত্তেজিত আচরণ করতে শুরু করেছিলেন বলেও জানা গেছে।

মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় গার্ডিয়া সিভিলের জুডিশিয়াল পুলিশ দল তদন্ত চালিয়ে যাচ্ছে।

বিবিসির তথ্যমতে, ২০১৫ সালে ‘দ্য অনলি ওয়ে ইজ এসেক্স’-এর দলে যোগ দেন জেক হল এবং প্রায় এক দশক পর ২০২৪ সালে অনুষ্ঠানটি ছেড়ে দেন। অভিনয়ের পাশাপাশি তিনি ‘বাই জেক হল’ ও ‘প্রেভু স্টুডিও’ নামে ফ্যাশন ব্র্যান্ডও পরিচালনা করতেন। তার ডিজাইন করা পোশাক পরেছেন সুপারমডেল বেলা হাদিদ-এর মতো তারকারাও।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.