Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক থাইল্যান্ডে স্প্যানিশ ইউটিউবারের যাবজ্জীবন কারাদণ্ড
আন্তর্জাতিক

থাইল্যান্ডে স্প্যানিশ ইউটিউবারের যাবজ্জীবন কারাদণ্ড

By Saiful IslamAugust 30, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের একটি আদালত স্প্যানিশ এক ইউটিউবারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। তার বিরুদ্ধে পর্যটন দ্বীপ কোহ ফাংগানে কলম্বিয়ার এক নাগরিককে হত্যা করে টুকরো টুকরো করার অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সাজা দেয় আদালত।

থাইল্যান্ডে স্প্যানিশ ইউটিউবারের যাবজ্জীবন কারাদণ্ড

Advertisement

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার (২৯ আগস্ট) কোহ সামুই প্রাদেশিক আদালত এই রায় ঘোষণা করেছেন। ড্যানিয়েল সানচো ব্রঙ্কালো (৩০) একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করেন। কলম্বিয়ান প্লাস্টিক সার্জন এডউইন আরিয়েটা আর্টেগাকে হত্যা ও তার মরদেহ কেটে লুকিয়ে রাখার জন্য তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।

জানা গেছে, ২০২৩ সালের আগস্টে ঘটা ওই হত্যাকাণ্ডের সময় সানচো এবং আরিয়েটা কোহ ফাঙ্গানে ছুটি কাটাতে যান। অনলাইনে যোগাযোগের পর তারা দেখা করতে রাজি হন। রায়ে বলা হয়েছে, সানচো ৪৪ বছর বয়সী আরিয়েটার মরদেহ কেটে প্লাস্টিকের ব্যাগে ভরে দ্বীপের বিভিন্ন দিকে ফেলে দেন। যদিও সানচো পূর্বপরিকল্পনার কথা অস্বীকার করেছেন, তবে মরদেহ কেটে টুকরো টুকরো করা এবং তা দ্বীপ ও সমুদ্রে ফেলার কথা স্বীকার করেছেন।

এদিকে ইউটিউবারের আইনজীবী জানিয়েছেন, ‘সানচো আত্মরক্ষায় এই কাজ করেছিলেন। মূলত আরিয়েটা যৌন কার্যক্রমের জন্য ইউটিউবারকে জোরাজুরি করতে থাকে। এক পর্যায়ে আরিয়েটা বাথটাবের ওপর পড়ে মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারান, পরে মারা যান।’

প্রসঙ্গত, ২০২৩ সালে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত এক ব্যক্তি একটি সারের বস্তাভর্তি পাঁচ কেজি ওজনের মানব দেহাংশ পায়। এর কিছুক্ষণ পরে, আরিয়েটার নিখোঁজের বিষয়ে পুলিশকে জানায় সানচো। পরে তদন্তে নেমে থাইল্যান্ডের পুলিশ তথ্যপ্রমাণ সংগ্রহ করে, ওই ইউটিউবারকে আটক ও জিজ্ঞাসাবাদ করে। তদন্তে সংশ্লিষ্ট একটি ভিডিওতে দেখা যায়, আরিয়েটার মৃত্যুর আগে সানচো গ্লাভস পরে ছুরি হাতে আবর্জনা ব্যাগ নিয়ে একটি দোকান থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী কিনছেন। এই দৃশ্য থেকেই এই হত্যাকাণ্ডকে পূর্বপরিকল্পিত হিসেবে দাবি করেছে প্রসিকিউটররা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Oil

বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

July 3, 2026
শক্তিশালী ভূমিকম্প

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বিশ্বের বৃহত্তম মুসলিম-প্রধান দেশ

July 3, 2026
Khameni-coffine

শেষ বিদায়ের প্রস্তুতি, খামেনির কফিনে ইমাম রেজার মাজারের লাল পতাকা

July 3, 2026

Latest News

Oil

বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

শক্তিশালী ভূমিকম্প

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বিশ্বের বৃহত্তম মুসলিম-প্রধান দেশ

Khameni-coffine

শেষ বিদায়ের প্রস্তুতি, খামেনির কফিনে ইমাম রেজার মাজারের লাল পতাকা

asia-market

কৃত্রিম বুদ্ধিমত্তার স্টকে ধস, এশিয়ার দুই বাজারে পতনের ধারা

বাবার জানাজা

নিরাপত্তা শঙ্কায় বাবার জানাজায় থাকবেন না মোজতবা খামেনি

Tea

অফিসে বেঁচে যাওয়া চা-বিস্কুট নেওয়ায় ১৭ বছরের চাকরি হারালেন পিয়ন

জাপান

ইয়েনের দরপতন ঠেকাতে কৌশল বদলাচ্ছে জাপান

খামেনি

খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

Thailand

১১ বছর বয়সী শিশুর চালানো পিকআপের ধাক্কায় প্রাণ গেল ৮ ভিক্ষুর

১৯ কেজি স্বর্ণ

দুবাই থেকে আসা বিমানে মিলল ১৯ কেজি স্বর্ণ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa