জুমবাংলা ডেস্ক : এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার আত্মহত্যার পথ বেছে নিয়েছে ঝিনাইদহ জেলার এক শিক্ষার্থী। গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে ওই শিক্ষার্থী। রবিবার (১২ মে) দুপুরের দিকে জেলার হরিণাকুণ্ডু উপজেলার সাবেক বিন্নি গ্রামে এ ঘটনা ঘটেছে।

Jhenidah-SSC

Advertisement

ওই শিক্ষার্থীর নাম নুপুর খাতুন (১৫)। সে দুর্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল। সে সাবেক বিন্নি গ্রামের সৌদি প্রবাসী আসাদুল ইসলাম মণ্ডলের মেয়ে। হরিণাকুণ্ডুর চাঁদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বর মো. শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমে জানান, রবিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর নুপুর ইন্টারনেটে তার ফলাফল দেখে হতাশ হয়। পরে ঘরে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

নিহত শিক্ষার্থীর মা রেখা খাতুন বলেন, ‘নুপুরের বাবা সৌদি আরব থাকে। আজ সকালে তিনি ফোন দিয়ে মেয়ের সাথে অনেকক্ষণ কথা বলেছে। সে সময় ওর বাবা নুপুরকে বলেছে তোমার আজকে পরীক্ষার রেজাল্ট দেবে তুমি টেনশন করবা না। পাশ ফেল যাই হোক কোনো বিষয় না এটা। পরীক্ষার রেজাল্ট নিয়ে মোটেও চিন্তা করবা না। এরপর আমিও মেয়েকে বুঝিয়েছি পরীক্ষার রেজাল্ট যাই হোক কোন চিন্তা যেন না করে। এ বলে আমি বাড়ির কাজে ব্যস্ত হয়ে পড়ি।’

তিনি আরও বলেন, ‘কিছুক্ষণ পর মেয়ে এসে আমাকে বলে আম্মু মোবাইলে রেজাল্ট দেখলাম কিন্তু আমার রেজাল্ট সম্পূর্ণ আসেনি আমি ফেল করেছি। সে সময় তাকে সান্তনা দেই যে, এবার ফেল করেছ আগামীতে পাস করবা টেনশন করো না। এই বলে আমি বাড়ির কাজে ব্যস্ত হয়ে পড়ি। কিছুক্ষণ পরে শুনি মেয়ে আত্মহত্যা করেছে।’

বুকে গর্ত করা পোশাকে উরফি জাভেদ, তুমুল ভাইরাল ভিডিও

দুর্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন পিন্টু জানান, মেয়েটি অনেক শান্ত স্বভাবের ছিল। এভাবে সে আত্মহত্যা করবে তা ভাবতেও পারেননি তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.