সম্প্রতি ইরানজুড়ে সহিংসতায় স্টারলিংক ব্যবহার করে অপতথ্য ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি।

সোমবার (১৯ জানুয়ারি) ঢাকায় ইরান দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে এমন অভিযোগ করেন তিনি।
রাষ্ট্রদূত বলেন, ইরানে সশস্ত্র বিদ্রোহীরাই প্রথমে পুলিশকে আক্রমণ করে। তারপর সেটাকে পুঁজি করে পশ্চিমারা। আর পুরোটাই করা হয়েছে মার্কিনদের বুদ্ধিমত্তা আর পরামর্শের মাধ্যমে। ইরানজুড়ে স্টারলিংকের মতো অত্যাধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অপতথ্য ছড়ানো হয়েছে।
আরও পড়ুন : কিছু ভুয়া খবর দেখলাম : তাহসান
তিনি বলেন, বিক্ষুব্ধ মানুষগুলোকে পুঁজি করে সশস্ত্র প্রশিক্ষণ দিয়ে ইরানজুড়ে হয়েছে সহিংসতা। আর এ কারণে ইরানে বিক্ষোভে এত মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত নিহতের সুনির্দিষ্ট সংখ্যা জানাতে পারেননি তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


