Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক চুরি হলো ১ হাজার কোটি পাসওয়ার্ড! সংকটে নেটিজেনরা
আন্তর্জাতিক

চুরি হলো ১ হাজার কোটি পাসওয়ার্ড! সংকটে নেটিজেনরা

By iNews DeskJuly 6, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : জনপ্রিয় একটি হ্যাকিং ফোরামে একদিনে প্রায় ১ হাজার কোটি পাসওয়ার্ড আপলোড করেছেন এক হ্যাকার। গত ৪ জুলাই ‘ওবামাকেয়ার’ নামের এই হ্যাকার এমন কাণ্ড ঘটান। সংবাদমাধ্যম ফোর্বস বলছে, এই ফোরামের নাম ‘ব্রিচফোরামস’। এসব পাসওয়ার্ড প্রায় দুই দশকের বলে মনে করা হচ্ছে।

hacker

Advertisement

প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম সাইবারনিউজ বলছে, এর আগে কখনো একদিনে এত বেশি পাসওয়ার্ড আপলোড করা হয়নি। এতে অনলাইনের বিভিন্ন কার্যক্রমে পাসওয়ার্ড ব্যবহারকারীরা সংকটে পড়েছেন। এ খবরের পর পাসওয়ার্ড বদলানোর হিড়িক পড়ে গেছে।

সাইবারনিউজের গবেষকেরা বলছেন, মোট ৯৯৪ কোটি ৮৫ লাখ ৭৫ হাজার ৭৩৯টি পাসওয়ার্ড একদিনে আপলোড করেন ওই হ্যাকার। এই ফাইলের নাম দেওয়া হয় ‘রকইউ২০২৪’। গত মে মাসে এই ফোরামে যুক্ত হয়েছেন তিনি। এই হ্যাকিংয়ের পর বিশ্বের ব্যবসায়িক কার্যক্রমেও ব্যাঘাত ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে, এ ব্যাপারে তিন বছর আগেই সতর্ক করে দেওয়া হয়েছিল। তখন ‘রকইউ২০২১’ নামের একটি ফাইলের ব্যাপারে সতর্ক করেছিল সাইবারনিউজ। প্রায় সাড়ে ৮০০ কোটি পাসওয়ার্ড চুরির শঙ্কা প্রকাশ করা হয়। এবার চুরি হওয়া পাসওয়ার্ডের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমের। তবে, এতে বিভিন্ন ব্যাংক কার্যক্রমের পাসওয়ার্ডও থাকতে পারে।

সংবাদমাধ্যম মাশাবল বলছে, ব্রুট ফোর্স অ্যাটাক নামের এক পদ্ধতিতে এসব পাসওয়ার্ড চুরি করা হয়। এটি একটি জনপ্রিয় হ্যাকিং মেথড।

কীভাবে নিরাপদ থাকবেন?
কোন দেশের কার কার পাসওয়ার্ড চুরি হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে, সবাইকে নিরাপদ থাকার জন্য বেশ কিছু পরামর্শ দিয়েছে সাইবারনিউজ।

* আপনার যদি মনে হয় অ্যাকাউন্টের কার্যক্রমে গড়মিল দেখা যাচ্ছে, তাহলে দ্রুত পাসওয়ার্ড বদলান। এমন পাসওয়ার্ড দিতে হবে যা কারও সহজে ধারণা করার কথা নয়।

* পাসওয়ার্ডের ক্ষেত্রে মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন বা এমএফএ ব্যবহার করুন। এতে করে পাসওয়ার্ড দেওয়ার পরও বিভিন্ন ভেরিফিকেশন দরকার হয়।

* এসব ক্ষেত্রে পাসওয়ার্ড ম্যানেজার সফটওয়্যার ব্যবহার করতে পারেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa