Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ পুলিশের সঙ্গে ছাত্রদলের ধাওয়া-পাল্টা ধাওয়া, গ্রেফতার ৫
খুলনা বিভাগীয় সংবাদ

পুলিশের সঙ্গে ছাত্রদলের ধাওয়া-পাল্টা ধাওয়া, গ্রেফতার ৫

By iNews DeskApril 19, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে পুলিশ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ছাত্রদলের ৫ জনকে আটক করে পুলিশ। সোমবার রাত ৮ টার দিকে এ সংঘর্ষের ঘটনায় পুলিশসহ কয়েকজন আহত হয়েছেন।
পুলিশের সঙ্গে ছাত্রদলের ধাওয়া-পাল্টা ধাওয়া, গ্রেফতার ৫

Advertisement

ছাত্রদলের নেতাকর্মীরা পূর্ব ঘোষণা বা পুলিশের অনুমতি ছাড়াই কেন্দ্রীয় ছাত্রদলের নতুন কমিটি হওয়ায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে আনন্দ মিছিল বের করে। এতে পুলিশ বাঁধা দিলে ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। এসময় ছাত্রদলের ৫ জন নেতাকর্মীকে পুলিশ আটক করে।

কুষ্টিয়া মডেল থানার (ওসি) সাবিব্বরুল আলম জানান, কেন্দ্রীয় ছাত্রদলের নতুন কমিটি হওয়ায় পূর্ব ঘোষণা বা অনুমতি ছাড়াই হঠাৎ করে ছাত্রদলের নেতাকর্মীরা কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়ার জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে আনন্দ মিছিল বের করে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সেখানে থাকা পুলিশ সদস্যরা তাদের মিছিল করতে নিষেধ করেন। কিন্তু তারা কোনো কথা না শুনে বিভিন্ন দিক থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশসহ কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। এসময় ছাত্রদলের ৫ নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

অপরদিকে কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাতের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, কোনো কারণ ছাড়াই শান্তিপূর্ণ আনন্দ মিছিলের ওপর পুলিশ হামলা চালিয়েছে। নেতাকর্মীদের ওপর পুলিশ লাঠিচার্জ শুরু করে তাদের ছত্রভঙ্গ করে এবং ঘটনাস্থল থেকে অন্তত ১৬ জনকে আটক করে।

৫শ টাকার জন্য নও-মুসলিম কে কুপিয়ে হত্যা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa