জুমবাংলা ডেস্ক : মুন্সীগঞ্জের সিরাজদিখানে হিজাব না পরে স্কুলে আসায় ৯ ছাত্রীর চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা রুমিয়া সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শিক্ষিকা

Advertisement

সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সাব্বির আহমেদের নির্দেশে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) স্কুল ম্যানেজিং কমিটি তাকে বরখাস্ত করে।

এ ঘটনায় মাধ্যমিক উপজেলা শিক্ষা অফিসারকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে ওই কমিটিকে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ বলেন, জেলা প্রশাসনের নির্দেশে উপজেলা প্রশাসন ও স্কুল ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তে ওই শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পেলে তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

কোরিয়ানদের ভরা যৌবনের রহস্য কী

উল্লেখ্য, মুন্সীগঞ্জের সিরাজদিখানে হিজাব ও ওড়না না পরে ক্লাসে আসায় ৯ ছাত্রীর চুল কেটে দেন ওই স্কুলের শিক্ষিকা রুমিয়া সরকার। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সৈয়দপুর আব্দুর রহমান স্কুল এন্ড কলেজে সপ্তম শ্রেণির ক্লাস চলাকালীন এ ঘটনা ঘটে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.