জুমবাংলা ডেস্ক : হবিগঞ্জের আজমিরীগঞ্জে স্কুল চলাকালীন হাতের ইশারায় ছাত্রীদের দেখিয়ে টিকটক করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের দায়ে সিয়াম নামে এক শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

student tiktok

Advertisement

গত ১০ মে সিয়ামকে মৌখিকভাবে বহিষ্কার করে স্কুল কর্তৃপক্ষ। নির্দেশ দেওয়া হয়, স্কুল চলাকালীন যেন তাকে আশপাশে দেখা না যায়। যদিও এখনো চিঠির মাধ্যমে তাকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়নি।

বহিষ্কৃত শিক্ষার্থী সিয়াম মিয়া শিবপাশা ইউনিয়নের যশকেশরী গ্রামের মন্নান মিয়ার ছেলে। সে উপজেলার শিবপাশা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, সিয়ামের একটি টিকটক গত ২৮ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায়, বিদ্যালয়ের সিঁড়িতে দাঁড়িয়ে টিকটক করছে সিয়াম। এ সময় তার পাশ দিয়ে কয়েকজন ছাত্রী সিঁড়ি দিয়ে নিচে নামছে। সিয়াম হাতের মাধ্যমে তাদের ইঙ্গিত করে নারীদের নিয়ে একটি অশালীন মন্তব্যে ঠোঁট মেলায়।

টিকটক ভিডিওটি ছড়িয়ে পরার পর সমালোচনার মুখে পড়ে সিয়াম। মন্তব্যের ঘরে অনেকেই তার বহিষ্কার দাবি করেন।

গত ১০ মে বিদ্যালয়ের দাতা সদস্য সুমন চৌধুরী তার নিজ ফেসবুক আইডিতে ঐ শিক্ষার্থী বহিষ্কারের বিষয় নিয়ে একটি স্ট্যাটাস দেন।

এতে তিনি উল্লেখ করেন, ‘শিবপাশা উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে নবম শ্রেণির একজন ছাত্র টিকটক করে এবং সেটি যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ বিষয়ে শিক্ষক ও ম্যানেজিং কমিটির সব সদস্যরা বসে সিদ্ধান্ত গ্রহণ করে। সিদ্ধান্ত মোতাবেক টিকটককারী শিক্ষার্থীকে স্কুল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে এবং স্কুল চলাকালীন সময়ে তাকে স্কুলের আশপাশে আসতে নিষেধ করা হয়েছে।’

স্কুলের দাতা সদস্য সুমন চৌধুরী বলেন, ম্যানেজিং কমিটির সব সদস্য, শিক্ষক ও অভিযুক্ত শিক্ষার্থী তার অভিভাবকসহ এক বৈঠকে ওই শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার ও স্কুল চলাকালীন সময়ে ওই স্কুলের আশপাশে না আসার জন্য সিদ্ধান্ত নেওয়া হয় এবং তা রেজুলেশন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ বিষয়ে শিবপাশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন চৌধুরীর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, স্কুল পরিচালনা কমিটি ও কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আপাতত তাকে স্কুলে আসতে নিষেধ করা হয়েছে। লিখিতভাবে তাকে বহিষ্কার কারা হবে কি-না সেটা পরবর্তীতে স্কুল কর্তৃপক্ষের সভায় সিদ্ধান্তের পর বলা যাবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা বসে সিদ্ধান্ত নিয়েছে তাকে বহিষ্কার করবে। ঐ শিক্ষার্থীকে মৌখিকভাবে জানানো হয়েছে স্কুলে না আসার জন্য। এখন পর্যন্ত চূড়ান্তভাবে চিঠি দিয়ে জানানো হয়নি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.