Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ নাটোরে কেন্দ্রীয় সমন্বয়কদের সামনেই শিক্ষার্থীদের হাতাহাতি, শান্ত করল সেনাবাহিনী
বিভাগীয় সংবাদ রাজশাহী

নাটোরে কেন্দ্রীয় সমন্বয়কদের সামনেই শিক্ষার্থীদের হাতাহাতি, শান্ত করল সেনাবাহিনী

By Saiful IslamSeptember 11, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনে হতাহতদের পরিবারের সদস্য ও শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় সমন্বয়কদের মতবিনিময়কালে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

Natore

Advertisement

বুধবার দুপুরে শহরের অনিমা চৌধুরী অডিটোরিয়ামে এই ঘটনা ঘটে। এ সময় কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার, কুররাতুল আইন কানিজ, ইফতেখার আলম, ফয়সাল আহমেদ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, অনিমা চৌধুরী অডিটোরিয়ামে ছাত্র আন্দোলনে নাটোরে হতাহত শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর আলোচনা শুরু হয় তাঁদের। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী সেখানে প্রবেশ করেন। এরপর সবাইকে চেয়ারে বসতে বলা হলে উল্টো আয়োজকদের সঙ্গে বিতণ্ডায় জড়ান তাঁরা।

একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় কেন্দ্রীয় সমন্বয়করা সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েও ব্যর্থ হন। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে শিক্ষার্থীদের অন্য একটি পক্ষের দাবি, যারা প্রকৃতপক্ষে নাটোরের আন্দোলনে আহত হয়েছেন, তাদেরকে আজকের আয়োজনে না রাখায় ক্ষিপ্ত হয়ে পড়েন শিক্ষার্থীরা, ফলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। তাঁরা ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে নাটোরের কয়েকজন ছাত্রের বিরুদ্ধে চাঁদাবাজি ও অনৈতিক সুবিধা নেওয়ার প্রতিবাদও করেন।

আয়োজক কমিটির এক সদস্য তৌফিক নিয়াজ জানান, মতবিনিময় সভা শুরু পর হঠাৎ বহিরাগত কিছু লোকজন সভাকক্ষে ঢুকে চেয়ার ছোড়াছুড়ি শুরু করেন। আয়োজক ও স্বেচ্ছাসেবকরা তাদের প্রতিহত করার চেষ্টা করেন এবং সভাকক্ষ থেকে বের করে দেওয়ার সময় ধাক্কাধাক্কি হয়।

তিনি জানান, পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে সভার কার্যক্রম স্বাভাবিক হয়। এ ঘটনাটি রাজশাহী জোনের বিভাগীয় ছাত্র-মৈত্রী সফরের প্রতিনিধিদের সামনে হয়েছে। প্রতিনিধিরা ঘটনাটি দেখেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে কথা বলতে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী এবং পুলিশ সুপার মারুফাত হুসাইনের সরকারি মোবাইল ফোনে একাধিকবার কল করলেও কেউ ফোন রিসিভ করেননি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Manikganj

দুঃসময়ে খোঁজ নেননি সিনিয়র নেতারা, মানিকগঞ্জে আ. লীগ তৃণমূলে ক্ষোভ

July 12, 2026
Girls

মেয়েকে হত্যা করে বস্তাবন্দী লাশ সড়কে ফেলে দেন মা

July 11, 2026
Chattagram

হঠাৎ বন‍্যায় চট্টগ্রামে মৎস্য-কৃষিখাতে শতকোটি টাকা ক্ষতির আশঙ্কা

July 11, 2026

Latest News

Manikganj

দুঃসময়ে খোঁজ নেননি সিনিয়র নেতারা, মানিকগঞ্জে আ. লীগ তৃণমূলে ক্ষোভ

Girls

মেয়েকে হত্যা করে বস্তাবন্দী লাশ সড়কে ফেলে দেন মা

Chattagram

হঠাৎ বন‍্যায় চট্টগ্রামে মৎস্য-কৃষিখাতে শতকোটি টাকা ক্ষতির আশঙ্কা

Rangamati

পাহাড়ি ঢলে সেতু ধসে রাঙ্গামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

Ma

পাঁচ বছরের সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিলেন মা

বন্দী

খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে পালিয়েছে এক বন্দী

নদের দুটি বাঁধ

খোয়াই নদের দুটি বাঁধ ভেঙে হবিগঞ্জে অন্তত ২০ গ্রাম প্লাবিত

রূপালী ব্যাংক

রূপালী ব্যাংক খুলনা বিভাগের আওয়ামীপন্থী কর্মচারীদের তুঘলকি কাণ্ড

থানায় হামলা

আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২

Lalmonirhat

সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ ঠিকাদারকে নতুন করে নির্মাণের নির্দেশ এলজিইডির

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa